Home Bibles হিতোপদেশ 17:26 · বাংলা বাইবেল
হিতোপদেশ 17:26 · বাংলা বাইবেল

ধার্ম্মিকের অর্থদণ্ড করাও অনুচিত, সরলতার জন্য মহোদয়দিগকে প্রহার করাও অনুচিত।

Cross references

আদিপুস্তক 18:25

দুষ্টের সহিত ধার্ম্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করিবেন না?

২ শমূয়েল 3:23

পরে যোয়াব ও তাঁহার সঙ্গী সমস্ত সৈন্য আসিলে লোকেরা যোয়াবকে কহিল, নেরের পুত্র অব্‌নের রাজার নিকটে আসিয়াছিলেন, রাজা তাঁহাকে বিদায় করিয়াছেন, তিনি কুশলে চলিয়া গিয়াছেন।

২ শমূয়েল 3:39

এই কয়টা লোক, সরূয়ার পুত্রেরা, আমার অবাধ্য। সদাপ্রভু দুষ্ক্রিয়াকারীকে তাহার দুষ্টতানুরূপ প্রতিফল দিউন।

২ শমূয়েল 16:7

শিমিয়ি শাপ দিতে দিতে এই কথা কহিল, যা, যা, তুই রক্তপাতী, তুই পাষণ্ড।

২ শমূয়েল 19:7

অতএব আপনি এখন উঠিয়া বাহিরে গিয়া আপন দাসগণকে চিত্ততোষক কথা বলুন। আমি সদাপ্রভুর নামে শপথ করিতেছি, যদি আপনি বাহিরে না যান, তবে এই রাত্রি আপনার সহিত এক জনও থাকিবে না; এবং আপনার যৌবনকাল হইতে এখন পর্য্যন্ত যত অমঙ্গল ঘটিয়াছে, সে সকল অপেক্ষাও আপনার এই অমঙ্গল অধিক হইবে।

ইয়োব 34:18

রাজাকে কি বলা যায়, তুমি পাপাধম? রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট?

হিতোপদেশ 17:15

যে দুষ্টকে নির্দ্দোষ করে, ও যে ধার্ম্মিককে দোষী করে, তাহারা উভয়েই সদাপ্রভুর ঘৃণাস্পদ।

হিতোপদেশ 18:5

দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তাহা করিলে বিচারে ধার্ম্মিককে ঠেলিয়া ফেলা হয়।

মীখা 5:1

হে সৈন্যদল-কন্যা, এখন তুমি সৈন্যদলস্বরূপ হইবে; সে আমাদের বিরুদ্ধে অবরোধ করিল, লোকে দণ্ড দিয়া ইস্রায়েলের বিচারকর্ত্তার হনূতে আঘাত করিবে।

যোহন 18:22

তিনি এই কথা কহিলে পদাতিকদের এক জন, যে নিকটে দাঁড়াইয়াছিল, সে যীশুকে চড় মারিয়া কহিল, মহাযাজককে এমন উত্তর দিলি?

Interlinear

Choose Theme