Home Bibles হিতোপদেশ 17:15 · বাংলা বাইবেল
হিতোপদেশ 17:15 · বাংলা বাইবেল

যে দুষ্টকে নির্দ্দোষ করে, ও যে ধার্ম্মিককে দোষী করে, তাহারা উভয়েই সদাপ্রভুর ঘৃণাস্পদ।

Cross references

যাত্রাপুস্তক 23:7

মিথ্যা বিষয় হইতে দূরে থাকিও, এবং নির্দ্দোষের কি ধার্ম্মিকের প্রাণ নষ্ট করিও না, কেননা আমি দুষ্টকে নির্দ্দোষ করিব না।

দ্বিতীয় বিবরণ 25:1

মনুষ্যদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে উহারা যদি বিচারকর্ত্তাদের নিকটে যায়, আর তাহারা বিচার করে, তবে নির্দ্দোষকে নির্দ্দোষ ও দোষীকে দোষী করিবে।

১ রাজাবলি 21:13

পরে পাষণ্ড দুই জন পুরুষ আসিয়া তাহার সম্মুখে বসিল; সেই দুই পাষণ্ড পুরুষ লোকদের সাক্ষাতে নাবোতের বিরুদ্ধে এই সাক্ষ্য দিল যে, নাবোৎ ঈশ্বরকে ও রাজাকে জলাঞ্জলি দিয়াছে। তাহাতে লোকেরা তাঁহাকে নগরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাতে বধ করিল।

হিতোপদেশ 6:16

এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমন কি, সপ্ত বস্তু তাঁহার প্রাণের ঘৃণাস্পদ;

হিতোপদেশ 11:1

ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাট্খারা তাঁহার তুষ্টিকর।

হিতোপদেশ 15:8

দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ; কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক।

হিতোপদেশ 18:5

দুষ্টের মুখাপেক্ষা করা ভাল নয়, তাহা করিলে বিচারে ধার্ম্মিককে ঠেলিয়া ফেলা হয়।

হিতোপদেশ 24:23

এই গুলিও জ্ঞানবানদের উক্তি। বিচারে মুখাপেক্ষা করা ভাল নয়।

হিতোপদেশ 24:24

যে দুষ্টকে বলে, তুমি ধার্ম্মিক, জাতিগণ তাহাকে শাপ দিবে, লোকবৃন্দ তাহাকে ঘৃণা করিবে।

যিশাইয় 5:23

যাহারা উৎকোচের জন্য দুষ্ট লোককে নির্দ্দোষ করে, আর ধার্ম্মিকের ধার্ম্মিকতা তাহা হইতে দূর করে!

যিশাইয় 55:8

কারণ সদাপ্রভু কহেন, আমার সঙ্কল্প সকল ও তোমাদের সঙ্কল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়।

ইজেকিয়েল 13:19

তোমরা ত দুই এক মুষ্টি যব বা দুই এক খণ্ড রুটীর জন্য আমার প্রজাদের মধ্যে আমাকে অপবিত্র করিয়াছ, ফলতঃ যে সকল প্রাণী বধের যোগ্য নয়, তাহাদিগকে বধ করিবার জন্য, ও যে সকল প্রাণী বাঁচিবার যোগ্য নয়, তাহাদিগকে বাঁচাইবার জন্য, তোমরা আমার সেই প্রজাদিগকে মিথ্যাকথা বলিয়া থাক, যাহারা মিথ্যাকথা শুনিয়া থাকে।

ইজেকিয়েল 22:27

তথাকার অধ্যক্ষগণ তথায় এমন কেন্দুয়ার ন্যায়, যাহারা মৃগবিদারণ করে; তাহারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লাভ পাইতে পারে।

আমোস 5:7

তোমরা বিচারকে নাগদানায় পরিণত করিতেছ, ও ধার্ম্মিকতাকে ভূমিসাৎ করিতেছ।

আমোস 5:12

কেননা আমি জানি, তোমাদের অধর্ম্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর; তোমরা ধার্ম্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ, এবং নগর-দ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ।

আমোস 6:12

শৈলে কি অশ্বগণ দৌড়িবে, কিম্বা কেহ বলদ লইয়া হাল বহিবে? তবে তোমরা কেন বিচারকে বিষবৃক্ষস্বরূপ, ও ধার্ম্মিকতার ফলকে নাগদানাস্বরূপ করিয়াছ?

লূক 23:18

কিন্তু তাহারা দলশুদ্ধ সকলে চীৎকার করিয়া বলিল, ইহাকে দূর কর, আমাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দেও।

রোমীয় 4:5

কিন্তু যে ব্যক্তি কার্য্য করে না—তাঁহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্ম্মিক গণনা করেন—তাহার বিশ্বাসই ধার্ম্মিকতা বলিয়া গণিত হয়।

যাকোব 5:6

তোমরা ধার্ম্মিককে দোষী করিয়াছ, বধ করিয়াছ; তিনি তোমাদের প্রতিরোধ করেন না।

Interlinear

Choose Theme