Home Bibles ☰ Books হিতোপদেশ 14:23 · বাংলা বাইবেল
হিতোপদেশ 14:23 · বাংলা বাইবেল

সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়, কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।

Cross references

ইয়োব 28:10

সে শৈলের মধ্যে স্থানে স্থানে খাল কাটে, তাহার চক্ষু সর্ব্বপ্রকার মণি দর্শন করে।

হিতোপদেশ 10:10

যে চক্ষু দ্বারা ঈঙ্গিত করে, সে দুঃখ দেয়; আর অজ্ঞান বাচাল পতিত হইবে।

হিতোপদেশ 12:24

পরিশ্রমীদের হস্ত কর্ত্তৃত্ব পায়; কিন্তু অলস পরাধীন দাস হয়।

হিতোপদেশ 28:19

যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ে, তাহার ঢের অকুলান হয়।

উপদেশক 3:9

কর্ম্মচারী ব্যক্তির পরিশ্রমে তাহার কি ফল দর্শে?

উপদেশক 5:3

কারণ স্বপ্ন বহুকষ্টসহ উপস্থিত হয়, আর হীনবুদ্ধির রব বহুবাক্যসহ উপস্থিত হয়।

যোহন 6:27

নশ্বর ভক্ষ্যের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষ্যের জন্য শ্রম কর, যাহা অনন্ত জীবন পর্য্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা —ঈশ্বর—তাঁহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন।

২ থিষলনীকীয় 3:10

কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে, যদি কেহ কার্য্য করিতে না চায়, তবে সে আহারও না করুক।

১ তীমথিয় 5:13

ইহা ছাড়া তাহারা বাড়ী বাড়ী ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শিখে; কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকারচর্চ্চাকারিণী হইতে ও অনুচিত কথা কহিতে শিখে।

ইব্রীয় 6:10

কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন; তোমাদের কার্য্য, এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্য্যা করিয়াছ ও করিতেছ, তদ্দ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।

Interlinear

Choose Theme