ধার্ম্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে; কিন্তু দুষ্টতা পাপীকে পাড়িয়া ফেলে।
Cross references
তাহাতে শলোমন কহিলেন, যদি সে আপনাকে ভদ্রলোক দেখায়, তবে তাহার এক কেশও ভূমিতে পতিত হইবে না; কিন্তু যদি তাহার মধ্যে দুষ্টতা পাওয়া যায়, তবে সে মারা পড়িবে।
আর এই ব্যাপার যারবিয়ামের কুলের পক্ষে পাপস্বরূপ হইল, যেন তাহা উচ্ছিন্ন ও ভূতল হইতে লুপ্ত হইয়া যায়।
কারণ দম্মেশকের যে দেবগণ তাঁহাকে আঘাত করিয়াছিল, তিনি তাহাদের উদ্দেশে বলিদান করিলেন; আর কহিলেন, অরামীয় রাজাদের দেবগণই তাঁহাদের সাহায্য করেন, অতএব আমি তাঁহাদেরই উদ্দেশে বলিদান করিব, তাহাতে তাঁহারা আমারও সাহায্য করিবেন। কিন্তু তাহারাই তাঁহার ও সমস্ত ইস্রায়েলের বিনাশের কারণ হইল।
যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্ম্মকর্ম্ম করে, এবং হৃদয়ে সত্য কহে।
সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করিতেছি।
সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।
পৃথিবীতে দুর্ম্মুখ স্থির থাকিতে পারিবে না; অমঙ্গল দুর্জ্জনকে নিপাত করিবার জন্য মৃগয়া করিবে।
দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।
সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।
সিদ্ধের ধার্ম্মিকতা তাহার পথ সরল করে; কিন্তু দুষ্ট নিজ দুষ্টতায় পতিত হয়।
যিনি ধর্ম্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন; তিনি দুষ্টদিগকে পাড়িয়া ফেলিয়া বিনাশ করেন।