Home Bibles গীতসংহিতা 25:21 · বাংলা বাইবেল
গীতসংহিতা 25:21 · বাংলা বাইবেল

সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করিতেছি।

Cross references

১ শমূয়েল 24:11

আর হে আমার পিতঃ, দেখুন; হাঁ, আমার হস্তে আপনার বস্ত্রের এই অঞ্চল দেখুন; কেননা আমি আপনার বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইয়াছি, তথাপি আপনাকে বধ করি নাই, ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখিবেন, আমি হিংসায় কি অধর্ম্মে হস্তক্ষেপ করি নাই, এবং আপনার বিরুদ্ধে পাপ করি নাই; তথাপি আপনি আমার প্রাণ হরণ করিবার জন্য মৃগয়া করিতেছেন।

১ শমূয়েল 26:23

সদাপ্রভু প্রত্যেক জনকে তাহার ধার্ম্মিকতা ও বিশ্বস্ততার ফল দিবেন; বাস্তবিক সদাপ্রভু অদ্য আপনাকে আমার হস্তে সমর্পণ করিয়াছিলেন, কিন্তু আমি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে হস্ত বিস্তার করিতে চাহিলাম না।

গীতসংহিতা 7:8

সদাপ্রভু জাতিগণের বিচার করেন; হে সদাপ্রভু, আমার ধার্ম্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর।

গীতসংহিতা 18:20

সদাপ্রভু আমার ধার্ম্মিকতানুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের শুচিতানুযায়ী ফল দিলেন।

গীতসংহিতা 26:1

সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।

গীতসংহিতা 26:11

কিন্তু আমি নিজ সিদ্ধতায় চলিব; আমাকে মুক্ত কর, ও আমার প্রতি কৃপা কর।

গীতসংহিতা 41:12

তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরিয়া রাখিয়াছ, এবং চিরতরে আপনার সাক্ষাতে স্থাপন করিয়াছ।

হিতোপদেশ 11:3

সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে; কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।

হিতোপদেশ 20:7

যে ধার্ম্মিক আপন সিদ্ধতায় চলে, তাহার পরে তাহার সন্তানগণ ধন্য।

দানিয়েল 6:22

আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার হিংসা করে নাই; কেননা তাঁহার সাক্ষাতে আমার নির্দ্দোষতা লক্ষিত হইল; এবং হে রাজন্‌, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নাই।

প্রেরিতদের কার্য 24:16

আর এ বিষয়ে আমিও ঈশ্বরের ও মনুষ্যের প্রতি বিঘ্নহীন সংবেদ রক্ষা করিতে নিরন্তর যত্ন করিয়া থাকি।

প্রেরিতদের কার্য 25:10

পৌল বলিলেন, আমি কৈসরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইয়া আছি, এখানে আমার বিচার হওয়া উচিত। আমি যিহূদীদের প্রতি কিছু অন্যায় করি নাই, ইহা আপনিও বিলক্ষণ জানেন।

Interlinear

Choose Theme