Home Bibles ☰ Books হিতোপদেশ 13:23 · বাংলা বাইবেল
হিতোপদেশ 13:23 · বাংলা বাইবেল

দরিদ্রগণের ভূমির চাষে খাদ্যবাহুল্য হয়; কিন্তু বিচারের অভাবে কেহ কেহ নষ্ট হয়।

Cross references

গীতসংহিতা 112:5

যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়; সে বিচারে আপনার কথা নিষ্পন্ন করিবে।

হিতোপদেশ 6:6

হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও।

হিতোপদেশ 11:5

সিদ্ধের ধার্ম্মিকতা তাহার পথ সরল করে; কিন্তু দুষ্ট নিজ দুষ্টতায় পতিত হয়।

হিতোপদেশ 12:11

যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ে, সে বুদ্ধিবিহীন।

হিতোপদেশ 12:14

মনুষ্য আপন মুখের ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়, মনুষ্যের হস্তকৃত কর্ম্মের ফল তাহারই প্রতি বর্ত্তে।

হিতোপদেশ 27:18

যে ডুমুর গাছ রাখে, সে তাহার ফল খাইবে; যে আপন প্রভুর সেবা করে, সে সম্মানিত হইবে।

হিতোপদেশ 27:23

তুমি আপন মেষপালের অবস্থা জানিয়া লও, আপন পশুপালে মনোযোগ কর;

হিতোপদেশ 28:19

যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়; কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ে, তাহার ঢের অকুলান হয়।

উপদেশক 5:9

আর দেশের ফল সকলেরই জন্য; ভূমির দ্বারা রাজা সেবিত হন।

উপদেশক 8:5

যে ব্যক্তি আজ্ঞা পালন করে, সে কোন মন্দ বিষয় জানিবে না; আর জ্ঞানবানের মন সময় ও বিচার জানে।

যিরমিয় 8:7

আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।

Interlinear

Choose Theme