Home Bibles ☰ Books হিতোপদেশ 12:7 · বাংলা বাইবেল
হিতোপদেশ 12:7 · বাংলা বাইবেল

দুষ্টগণ নিপাতিত হয়, তাহারা আর নাই; কিন্তু ধার্ম্মিকদের বাটী অটল থাকে।

Cross references

২ শমূয়েল 7:16

আর তোমার কুল ও তোমার রাজত্ব তোমার সম্মুখে চিরকাল স্থির থাকিবে; তোমার সিংহাসন চিরস্থায়ী হইবে।

২ শমূয়েল 7:26

তোমার নাম চিরকাল মহিমান্বিত হউক; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের উপরে ঈশ্বর; আর তোমার দাস দায়ূদের কুল তোমার সাক্ষাতে সুস্থির হইবে।

এস্থার 9:6

আর শূশন রাজধানীতে যিহূদিগণ পাঁচ শত লোককে বধ ও বিনাশ করিল।

এস্থার 9:14

পরে রাজা তাহা করিতে আজ্ঞা দিলেন, এবং সেই আজ্ঞা শূশনে প্রচারিত হইল, তাহাতে লোকেরা হামনের দশ পুত্রকে ফাঁশি দিল।

ইয়োব 5:3

আমি অজ্ঞানকে বদ্ধমূল দেখিয়াছিলাম। তৎক্ষণাৎ তাহার গৃহকে শাপ দিয়াছিলাম।

ইয়োব 11:20

কিন্তু দুষ্টদের চক্ষু নিস্তেজ হইবে, তাহাদের আশ্রয় বিনষ্ট হইবে, তাহাদের আশা প্রাণত্যাগে পরিণত হইবে।

ইয়োব 18:15

তাহার অসম্পর্কীয়েরা তাহার তাম্বুতে বাস করিবে, তাহার বাসস্থানে গন্ধক ছড়ান যাইবে।

ইয়োব 27:18

তাহার নির্ম্মিত গৃহ তন্তুকীটের বাসার তুল্য, তাহা ক্ষেত্ররক্ষকের কৃত কুঁড়িয়ার তুল্য।

ইয়োব 34:25

তজ্জন্য তিনি তাহাদের ক্রিয়া সকল জ্ঞাত হন, রাত্রিতে তাহাদিগকে উল্টাইয়া ফেলেন, তাহাতে তাহারা চূর্ণ হয়।

গীতসংহিতা 37:10

আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই।

গীতসংহিতা 37:35

আমি দুষ্টকে মহাক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি।

গীতসংহিতা 37:36

কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নাই, আমি অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাওয়া গেল না।

গীতসংহিতা 73:18

তুমি তাহাদিগকে পিচ্ছিল স্থানেই রাখিতেছ, তাহাদিগকে বিনাশে ফেলিয়া দিতেছ।

হিতোপদেশ 10:25

যখন ঘূর্ণবায়ু বহিয়া যায়, দুষ্ট আর নাই; কিন্তু ধার্ম্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূলস্বরূপ।

হিতোপদেশ 11:21

হস্তে হস্ত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকিবে না; কিন্তু ধার্ম্মিকদের বংশ রক্ষা পাইবে।

হিতোপদেশ 14:1

স্ত্রীলোকদের বিজ্ঞতা তাহাদের গৃহ গাঁথে; কিন্তু অজ্ঞানতা স্বহস্তে তাহা ভাঙ্গিয়া ফেলে।

হিতোপদেশ 14:11

দুষ্টদের বাটী বিনষ্ট হইবে; কিন্তু সরলদের তাম্বু সতেজ হইবে।

Interlinear

Choose Theme