Home Bibles হিতোপদেশ 10:7 · বাংলা বাইবেল
হিতোপদেশ 10:7 · বাংলা বাইবেল

ধার্ম্মিকের স্মৃতি আশীর্ব্বাদের বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে।

Cross references

১ রাজাবলি 11:36

আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে যিরূশালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার দাস দায়ূদের প্রদীপ নিত্য থাকে, এই নিমিত্ত উহার পুত্রকে এক বংশ দিব।

২ রাজাবলি 19:34

কারণ আমি আপনার নিমিত্ত, ও আপন দাস দায়ূদের নিমিত্ত, এই নগরের রক্ষার্থে ইহার ঢালস্বরূপ হইব।

২ ইতিহাস 24:16

লোকেরা দায়ূদ-নগরে রাজগণের সহিত তাঁহার কবর দিল, কেননা তিনি ইস্রায়েলের মধ্যে, এবং ঈশ্বরের ও তাঁহার গৃহের বিষয়ে সাধুকার্য্য, করিয়াছিলেন।

ইয়োব 18:17

পৃথিবী হইতে তাহার স্মৃতি লুপ্ত হইবে, পথে কেহ তাহার নাম করিবে না।

ইয়োব 27:23

লোকে তাহাকে হাততালি দিবে, শিশ্‌ দিয়া তাহাকে স্বস্থান হইতে দূর করিবে।

গীতসংহিতা 9:5

তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ।

গীতসংহিতা 34:17

[ধার্ম্মিকেরা] ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন।

গীতসংহিতা 41:5

আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে,— ‘সে কখন মরিবে? কখন তাহার নাম লুপ্ত হইবে?’

গীতসংহিতা 109:13

তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক, পরপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক।

গীতসংহিতা 109:15

সে সকল সর্ব্বদা সদাপ্রভুর সাক্ষাতে থাকুক, যেন তিনি পৃথিবী হইতে তাহাদের স্মৃতি লোপ করেন।

গীতসংহিতা 112:6

কারণ সে কোন কালে বিচলিত হইবে না; ধার্ম্মিক চিরকাল স্মরণে থাকিবে।

উপদেশক 8:10

অধিকন্তু আমি দেখিয়াছি, দুষ্টগণ কবরপ্রাপ্ত হইল, [সমাধি মধ্যে] প্রবেশ করিল; কিন্তু যাহারা সদাচরণ করিয়াছিল, তাহারা পবিত্র স্থান হইতে চলিয়া গেল, এবং নগরে লোকে তাহাদিগকে ভুলিয়া গেল; ইহাও অসার।

যিরমিয় 17:13

হে সদাপ্রভু, ইস্রায়েলের প্রত্যাশাভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে, সকলেই লজ্জিত হইবে। ‘যাহারা আমা হইতে সরিয়া যায়, তাহাদের নাম ধূলিতে লিখিত হইবে; কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে।’

মার্ক 14:9

আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোন স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার স্মরণার্থে ইহার এই কর্ম্মের কথাও বলা যাইবে।

লূক 1:48

কারণ তিনি নিজ দাসীর নীচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন; কেননা দেখ, এই অবধি পুরুষপরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে।

Interlinear

Choose Theme