Home Bibles ইয়োব 18:17 · বাংলা বাইবেল
ইয়োব 18:17 · বাংলা বাইবেল

পৃথিবী হইতে তাহার স্মৃতি লুপ্ত হইবে, পথে কেহ তাহার নাম করিবে না।

Cross references

ইয়োব 13:12

তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ, তোমাদের দুর্গ সকল কর্দ্দম-দুর্গ।

গীতসংহিতা 9:6

শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে; তুমি নগর সকল ধ্বংস করিয়াছ; তাহাদের নাম পর্য্যন্ত লুপ্ত হইয়াছে।

গীতসংহিতা 34:16

সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল; তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন।

গীতসংহিতা 41:5

আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে,— ‘সে কখন মরিবে? কখন তাহার নাম লুপ্ত হইবে?’

গীতসংহিতা 83:4

তাহারা বলিয়াছে, আইস, আমরা উহাদিগকে উচ্ছিন্ন করি, আর জাতি থাকিতে না দিই, যেন ইস্রায়েলের নাম আর স্মরণে না থাকে।

গীতসংহিতা 109:13

তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক, পরপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক।

হিতোপদেশ 2:22

কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে।

হিতোপদেশ 10:7

ধার্ম্মিকের স্মৃতি আশীর্ব্বাদের বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে।

যিশাইয় 14:20

তুমি উহাঁদের সহিত কবরস্থ হইবে না; কারণ তুমি স্বদেশ উচ্ছিন্ন করিয়াছ, আপন লোকদিগকে বধ করিয়াছ; দুরাচারদের বংশের নাম কোন কালে লওয়া হইবে না।

যিশাইয় 26:14

মৃতেরা আর জীবিত হইবে না, প্রেতগণ আর উঠিবে না; এই জন্য তুমি প্রতিফল দিয়া উহাদিগকে সংহার করিয়াছ, উহাদের নাম পর্য্যন্ত লুপ্ত করিয়াছ।

Interlinear

Choose Theme