Home Bibles হিতোপদেশ 10:14 · বাংলা বাইবেল
হিতোপদেশ 10:14 · বাংলা বাইবেল

জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ আসন্ন সর্ব্বনাশ।

Cross references

হিতোপদেশ 1:5

জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে;

হিতোপদেশ 9:9

জ্ঞানবানকে [শিক্ষা] দেও, সে আরও জ্ঞানবান হইবে; ধার্ম্মিককে জ্ঞান দেও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে।

হিতোপদেশ 10:8

বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে।

হিতোপদেশ 10:10

যে চক্ষু দ্বারা ঈঙ্গিত করে, সে দুঃখ দেয়; আর অজ্ঞান বাচাল পতিত হইবে।

হিতোপদেশ 13:3

যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে; যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্ব্বনাশ হয়।

হিতোপদেশ 17:20

যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যাহার জিহ্বা বক্র, সে বিপদে পতিত হয়।

হিতোপদেশ 18:1

যে পৃথক্‌ হয় সে নিজ অভীষ্ট চেষ্টা করে, এবং সমস্ত বুদ্ধিকৌশলের বিরুদ্ধে উচ্চণ্ড হয়।

হিতোপদেশ 18:7

হীনবুদ্ধির মুখ তাহার সর্ব্বনাশজনক, তাহার ওষ্ঠ তাহার প্রাণের ফাঁদ।

হিতোপদেশ 18:15

বুদ্ধিমানের চিত্ত জ্ঞান উপার্জ্জন করে, এবং জ্ঞানবানদের কর্ণ জ্ঞানের সন্ধান করে।

হিতোপদেশ 19:8

যে বুদ্ধি উপার্জ্জন করে, সে আপন প্রাণকে প্রেম করে, যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।

হিতোপদেশ 21:23

যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে, সে সঙ্কট হইতে আপন প্রাণ রক্ষা করে।

মথি 12:35

ভাল মানুষ ভাল ভাণ্ডার হইতে ভাল দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে।

মথি 13:44

স্বর্গ-রাজ্য ক্ষেত্রমধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্ব্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র ক্রয় করিল।

মথি 13:52

তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, এই জন্য স্বর্গ-রাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্ত্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নূতন ও পুরাতন দ্রব্য বাহির করে।

২ করিন্থীয় 4:6

কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন, ‘অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে,’ তিনিই আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রীষ্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়।

Interlinear

Choose Theme