Home Bibles গণনা 8:13 · বাংলা বাইবেল
গণনা 8:13 · বাংলা বাইবেল

আর হারোণের ও তাহার পুত্রগণের সম্মুখে লেবীয়দিগকে সংস্থাপন করিয়া সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্য বলিয়া তাহাদিগকে নিবেদন করিবে।

Cross references

গণনা 8:11

পরে হারোণ ইস্রায়েল-সন্তানগণের দোলনীয় নৈবেদ্য বলিয়া লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে নিবেদন করিবে; তাহাতে তাহারা সদাপ্রভুর সেবাকর্ম্মে নিযুক্ত হইবে।

গণনা 8:21

ফলতঃ লেবীয়েরা আপনাদিগকে মুক্তপাপ করিল, ও আপন আপন বস্ত্র ধৌত করিল, এবং হারোণ তাহাদিগকে সদাপ্রভুর সাক্ষাতে দোলনীয় নৈবেদ্যরূপে নিবেদন করিলেন, আর হারোণ তাহাদিগকে শুচি করণার্থে তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিলেন।

গণনা 18:6

আর দেখ, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে আমি তোমাদের ভ্রাতা লেবীয়দিগকে গ্রহণ করিলাম; তাহারা তোমাদের জন্য দানরূপে সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করণার্থে সদাপ্রভুকে দত্ত হইয়াছে।

রোমীয় 12:1

অতএব, হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর, ইহাই তোমাদের চিত্ত-সঙ্গত আরাধনা।

রোমীয় 15:16

যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রীষ্ট যীশুর সেবক হইয়া, ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়েরা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহাররূপে গ্রাহ্য হয়।

Interlinear

Choose Theme