আর দেখ, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে আমি তোমাদের ভ্রাতা লেবীয়দিগকে গ্রহণ করিলাম; তাহারা তোমাদের জন্য দানরূপে সমাগম-তাম্বুর সেবাকর্ম্ম করণার্থে সদাপ্রভুকে দত্ত হইয়াছে।
Cross references
আর দেখ, আকাশের নীচে প্রাণবায়ুবিশিষ্ট যত জীবজন্তু আছে, সকলকে বিনষ্ট করণার্থে আমি পৃথিবীর উপরে জলপ্লাবন আনিব, পৃথিবীস্থ সকলে প্রাণত্যাগ করিবে।
তোমাদের সহিত, তোমাদের ভাবী বংশের সহিত ও তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত,
আর দেখ, আমিই মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরৌণের, তাহার সকল সৈন্যের, তাহার রথ সকলের ও তাহার অশ্বারূঢ়গণের দ্বারা গৌরবান্বিত হইব।
আর দেখ, আমি দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াবকে তাহার সহকারী করিয়া দিলাম, এবং সকল বিজ্ঞমনা লোকের হৃদয়ে বিজ্ঞতা দিলাম; অতএব আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত তাহারা নির্ম্মাণ করিবে;
তুমি লেবি বংশকে আনিয়া হারোণ যাজকের সম্মুখে উপস্থিত কর; তাহারা তাহার পরিচর্য্যা করিবে;
আর তুমি লেবীয়দিগকে হারোণের ও তাহার পুত্রগণের হস্তে প্রদান করিবে; তাহারা দত্ত, ইস্রায়েল-সন্তানগণের পক্ষে তাহাকে দত্ত।
দেখ, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গর্ভ উন্মোচক সমস্ত প্রথমজাতের পরিবর্ত্তে আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে লেবীয়দিগকে গ্রহণ করিলাম; অতএব লেবীয়েরা আমারই হইবে।
কেননা প্রথমজাত সকলে আমার; যে দিন আমি মিসর দেশে সমস্ত প্রথমজাতকে আঘাত করি, সেই দিন মনুষ্য অবধি পশু পর্য্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতকে আমার উদ্দেশে পবিত্র করিয়াছি; তাহারা আমারই হইবে; আমি সদাপ্রভু।
তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্ত্তে লেবীয়দিগকে, ও তাহাদের পশুধনের পরিবর্ত্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হইবে; আমি সদাপ্রভু।
কেননা তাহারা দত্ত হইয়াছে, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে তাহারা আমার উদ্দেশে দত্ত হইয়াছে; আমি যাবতীয় গর্ভ উন্মোচকের, সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রথমজাতদের পরিবর্ত্তে তাহাদিগকে আপনার জন্য গ্রহণ করিয়াছি।
আমি, আমিই কথা কহিলাম, হাঁ, আমি তাহাকে আহ্বান করিয়াছি, আমি তাহাকে আনিলাম, আর সে আপন পথে কৃতার্থ হইবে।
আমি, আমিই তোমাদের সাত্ত্বনাকর্ত্তা। তুমি কে যে, মর্ত্ত্যকে ভয় করিতেছ, সে ত মরিয়া যাইবে; এবং মনুষ্য-সন্তানকে ভয় করিতেছ, সে ত তৃণের ন্যায় হইয়া পড়িবে;
কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি, আমিই আপন মেষগণের অন্বেষণ করিব, তাহাদিগকে খুঁজিয়া বাহির করিব।
অতএব প্রভু সদাপ্রভু তাহাদিগকে এই কথা কহেন, দেখ, আমি, আমিই হৃষ্টপুষ্ট মেষের ও কৃশ মেষের মধ্যে বিচার করিব।