Home Bibles গণনা 32:12 · বাংলা বাইবেল
গণনা 32:12 · বাংলা বাইবেল

কেবল কনিসীয় যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় উহা দেখিবে, কারণ তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হইয়াছে।

Cross references

গণনা 14:22

তাই যত লোক আমার প্রতাপ এবং মিসরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন-কার্য্যসমূহ দেখিয়াছে, তথাচ এই দশ বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রব মনোযোগ করে নাই;

গণনা 14:24

কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল, এবং সে সম্পূর্ণরূপে আমার অনুগত হইয়া চলিয়াছে, এই নিমিত্তে সে যে দেশে গিয়াছিল, সেই দেশে আমি তাহাকে প্রবেশ করাইব, ও তাহার বংশ তাহা অধিকার করিবে।

গণনা 14:30

আমি তোমাদিগকে যে দেশে বাস করাইব বলিয়া হস্ত উত্তোলন করিয়াছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করিবে না, কেবল যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় প্রবেশ করিবে।

গণনা 26:65

কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে এক জনও অবশিষ্ট রহিল না।

দ্বিতীয় বিবরণ 1:36

কেবল যিফন্নির পুত্র কালেব তাহা দেখিবে; এবং সে যে ভূমিতে পদার্পণ করিয়া আসিয়াছে, সেই ভূমি আমি তাহাকে ও তাহার সন্তানগণকে দিব; কেননা সে সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগমন করিয়াছে।

যিহোশূয় 14:8

আমার যে ভ্রাতৃগণ আমার সহিত গিয়াছিল, তাহারা লোকদের হৃদয় [ভয়ে] গলাইয়া দিয়াছিল; কিন্তু আমি সম্পূর্ণরূপে আপন ঈশ্বর সদাপ্রভুর অনুগামী ছিলাম।

যিহোশূয় 15:17

আর কালেবের ভ্রাতা কনষের পুত্র অৎনীয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্‌ষার বিবাহ দিলেন।

Interlinear

Choose Theme