আর কালেবের ভ্রাতা কনষের পুত্র অৎনীয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্ষার বিবাহ দিলেন।
Cross references
কেবল কনিসীয় যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় উহা দেখিবে, কারণ তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হইয়াছে।
আর যিহূদা-সন্তানগণ গিল্গলে যিহোশূয়ের নিকটে আসিল; আর কনিসীয় যিফুন্নির পুত্র কালেব তাঁহাকে কহিলেন, সদাপ্রভু আমার ও তোমার বিষয়ে কাদেশ-বর্ণেয়ে ঈশ্বরের লোক মোশিকে যে কথা বলিয়াছিলেন, তাহা তুমি জ্ঞাত আছ।
আর কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনিয়েল তাহা হস্তগত করিলে তিনি তাঁহার সহিত আপন কন্যা অক্ষার বিবাহ দিলেন।
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল। তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের জন্য এক নিস্তারকর্ত্তাকে-কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে-উৎপন্ন করিলেন; তিনি তাহাদিগকে নিস্তার করিলেন।
এইরূপে চল্লিশ বৎসর পর্য্যন্ত দেশ নিষ্কন্টকে রহিল; পরে কনসের পুত্র অৎনীয়েলের মৃত্যু হইল।
আরও সে মদ্মন্নার পিতা শাফকে এবং মক্বেনার ও গিবিয়ার পিতা শিবাকে প্রসব করিল; আর কালেবের কন্যার নাম অক্ষা।
আর কনসের পুত্র অৎনীয়েল ও সরায়, এবং অৎনীয়েলের পুত্র হথৎ।
দ্বাদশ মাসের জন্য দ্বাদশ সেনাপতি অৎনীয়েল-কুলজাত নটোফাতীয় হিল্দয়; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল।