Home Bibles গণনা 3:19 · বাংলা বাইবেল
গণনা 3:19 · বাংলা বাইবেল

আর আপন আপন গোষ্ঠী অনুসারে কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

Cross references

যাত্রাপুস্তক 6:16

বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।

যাত্রাপুস্তক 6:18

কহাতের সন্তান অম্রম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স এক শত তেত্রিশ বৎসর হইয়াছিল। মরারির সন্তান মহলি ও মূশি;

যাত্রাপুস্তক 6:20

আর অম্রম আপন পিসী যোকেবদকে বিবাহ করিলেন, আর ইনি তাঁহার জন্য হারোণকে ও মোশিকে প্রসব করিলেন। অম্রমের বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।

গণনা 3:27

আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।

১ ইতিহাস 6:18

আর কহাতের সন্তান অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।

১ ইতিহাস 6:38

ইনি ইবীয়াসফের পুত্র, ইনি কোরহের পুত্র, ইনি যিষ্‌হরের পুত্র, ইনি কহাতের পুত্র, ইনি লেবির পুত্র, ইনি ইস্রায়েলের পুত্র।

১ ইতিহাস 15:5

—কহাতের সন্তানগণের মধ্যে ঊরীয়েল অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ এক শত কুড়ি জন;

১ ইতিহাস 15:8

ইলীষাফণের সন্তানগণের মধ্যে শমরিয় অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ দুই শত জন;

১ ইতিহাস 15:17

তাহাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমনকে, তাঁহার ভ্রাতাদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফকে, ও তাঁহাদের জ্ঞাতি মরারি-সন্তানগণের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করিল।

১ ইতিহাস 23:12

কহাতের পুত্র অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল, চারি জন।

১ ইতিহাস 23:18

যিষ্‌হরের সন্তানদের মধ্যে শলোমীৎ প্রধান।

১ ইতিহাস 25:4

হেমনের কথা; হেমনের সন্তান—বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল্‌ ও যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দল্‌তি ও রোমাম্‌তী-এষর, যশ্‌বকাশা, মল্লোথি, হোথীর, মহসীয়োৎ।

১ ইতিহাস 26:1

দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরির পুত্র মশেলিমিয় আসফ-বংশজাত লোক ছিল।

নেহেমিয়া 12:1

এই যাজকগণ ও লেবীয়েরা শল্‌টীয়েলের পুত্র সরুব্বাবিলের ও যেশূয়ের সহিত আসিয়াছিল,

জখরিয় 12:13

লেবি-কুলের গোষ্ঠী পৃথক্‌ ও তাহাদের স্ত্রীরা পৃথক্‌; শিমিয়ির গোষ্ঠী পৃথক্‌ ও তাহাদের স্ত্রীরা পৃথক্‌;

Interlinear

Choose Theme