হেমনের কথা; হেমনের সন্তান—বুক্কিয়, মত্তনিয়, উষীয়েল, শবূয়েল্ ও যিরীমোৎ, হনানিয়, হনানি, ইলীয়াথা, গিদ্দল্তি ও রোমাম্তী-এষর, যশ্বকাশা, মল্লোথি, হোথীর, মহসীয়োৎ।
Cross references
সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই; কহাতীয়দের সন্তানগণের মধ্যে—হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
তাহাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমনকে, তাঁহার ভ্রাতাদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফকে, ও তাঁহাদের জ্ঞাতি মরারি-সন্তানগণের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করিল।
অতএব হেমন, আসফ ও এথন, এই গায়কেরা পিত্তলের করতালে উচ্চধ্বনি করিতে,
আর তিনি হেমনকে ও যিদূথূনকে এবং আর যে মনোনীত লোকদের নাম লিখিত হইল, তাহাদিগকে উহাঁদের সঙ্গে রাখিলেন, যেন তাঁহারা সদাপ্রভুর স্তবগান করেন, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
লেবির অবশিষ্ট সন্তানদের কথা। অম্রামের সন্তানদের মধ্যে শবূয়েল, শবূয়েলের সন্তানদের মধ্যে যেহদিয়।
উষীয়েলের পুত্র মীখা; মীখার পুত্রদের মধ্যে শামীর।
মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।
ত্রয়োদশ শবূয়েল; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।
পঞ্চদশ যিরেমোৎ; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।
একবিংশ হোথীর; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।
ত্রয়োবিংশ মহসীয়োৎ; তাহার পুত্রগণ ও ভ্রাতৃগণ বারো জন।
হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি।