Home Bibles গণনা 27:3 · বাংলা বাইবেল
গণনা 27:3 · বাংলা বাইবেল

আমাদের পিতা প্রান্তরে মরিয়াছেন; তিনি কোরহের দলের মধ্যে, সদাপ্রভুর প্রতিকূলে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না; কিন্তু তিনি নিজ পাপে মরিয়াছেন, এবং তাঁহার পুত্র হয় নাই।

Cross references

গণনা 14:35

আমি সদাপ্রভু বলিয়াছি, আমার বিপরীতে চক্রান্তকারী এই সমগ্র দুষ্ট মণ্ডলীর প্রতি আমি ইহা অবশ্য করিব; এই প্রান্তরে তাহারা নিঃশেষিত হইবে, এখানেই তাহারা মরিবে।

গণনা 16:1

লেবির সন্তান কহাৎ, তাঁহার সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ-সন্তানগণের মধ্যে ইলীয়াবের পুত্র দাথন ও অবীরাম, এবং পেলতের পুত্র ওন দল বাঁধিল;

গণনা 16:2

আর ইস্রায়েল-সন্তানদের দুই শত পঞ্চাশ জনের সহিত মোশির সম্মুখে উঠিল; ইহারা মণ্ডলীর অধ্যক্ষ, সমাজে সমাহূত ও প্রসিদ্ধ লোক ছিল।

গণনা 16:19

আর কোরহ সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাঁহাদের প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে সমবেত করিল। তখন সদাপ্রভুর প্রতাপ সমস্ত মণ্ডলীর প্রত্যক্ষ হইল।

গণনা 16:32

আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে এবং তাহাদের সকল সম্পত্তি গ্রাস করিল।

গণনা 16:49

যাহারা কোরহের ব্যাপারে মারা পড়ে, তাহারা ছাড়া আর চৌদ্দ সহস্র সাত শত লোক ঐ মহামারীতে মারা পড়িল।

গণনা 26:9

ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম; কোরহের দল যখন সদাপ্রভুর সহিত বিবাদ করিয়াছিল, তৎকালে তাহার মধ্যে মণ্ডলীর সমাহূত লোক যে দাথন ও অবীরাম মোশির ও হারোণের সহিত বিবাদ করিয়াছিল, তাহারা এই দুই জন।

গণনা 26:33

হেফরের পুত্র যে সলফাদ, তাহার পুত্র ছিল না, কেবল কন্যা ছিল; সেই সলফাদের কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্‌লা, মিল্‌কা ও তির্সা।

গণনা 26:64

কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিয়াছিলেন, তখন যাহারা তাঁহাদের কর্ত্তৃক গণিত হইয়াছিল, তাহাদের এক জনও ইহাদের মধ্যে ছিল না।

গণনা 26:65

কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে এক জনও অবশিষ্ট রহিল না।

ইজেকিয়েল 18:4

দেখ, সমস্ত প্রাণ আমার; যেমন পিতার প্রাণ, তদ্রূপ সন্তানের প্রাণও আমার; যে প্রাণী পাপ করে, সেই মরিবে।

যোহন 8:21

পরে তিনি আবার তাহাদিগকে কহিলেন, আমি যাইতেছি, আর তোমরা আমার অন্বেষণ করিবে, ও তোমাদের পাপে মরিবে; আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা আসিতে পার না।

যোহন 8:24

এই জন্য তোমাদিগকে বলিলাম যে, তোমরা তোমাদের পাপসমূহে মরিবে; কেননা যদি বিশ্বাস না কর যে, আমিই তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে।

রোমীয় 5:12

অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল;

রোমীয় 5:21

যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্ম্মিকতা দ্বারা, অনন্ত জীবনের নিমিত্ত, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা, রাজত্ব করে।

রোমীয় 6:23

কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।

Interlinear

Choose Theme