গণনা 26:33 · বাংলা বাইবেল
হেফরের পুত্র যে সলফাদ, তাহার পুত্র ছিল না, কেবল কন্যা ছিল; সেই সলফাদের কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
Cross references
গণনা 27:1
পরে যোষেফের পুত্র মনঃশির গোষ্ঠীভূক্ত সলফাদের কন্যাগণ আসিল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই কন্যাদের নাম এই এই, মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
গণনা 36:10
মোশিকে সদাপ্রভু যেরূপ আজ্ঞা করিলেন, সলফাদের কন্যাগণ তদ্রূপ কর্ম্ম করিল।
গণনা 36:11
ফলতঃ মহলা, তির্সা, হগ্লা মিল্কা ও নোয়া, সলফাদের এই কন্যাগণ আপন আপন পিতৃব্য-পুত্রদের সহিত বিবাহিতা হইল।
যিহোশূয় 17:3
পরন্তু মনঃশির সন্তান মাখীরের সন্তান গিলিয়দের সন্তান হেফরের পুত্র সল্ফাদের পুত্রসন্তান ছিল না; কেবল কতিপয় কন্যা ছিল; তাহার কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।