Home Bibles ☰ Books গণনা 21:20 · বাংলা বাইবেল
গণনা 21:20 · বাংলা বাইবেল

ও নহলীয়েল হইতে বামোতে, ও বামোৎ হইতে মোয়াব-ক্ষেত্রস্থ উপত্যকা দিয়া মরুভূমির অভিমুখ পিস্‌গা শৃঙ্গে গমন করিল।

Cross references

গণনা 22:1

পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া যিরীহোর নিকটস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল।

গণনা 23:14

তখন বালাক তাহাকে পিস্‌গার শৃঙ্গস্থিত সোফীমক্ষেত্রে লইয়া গিয়া সেই স্থানে সাতটী বেদি নির্ম্মাণ করিলেন, আর প্রত্যেক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিলেন।

গণনা 23:28

পরে বালাক মরুভূমির অভিমুখে পিয়োর-শৃঙ্গে বিলিয়মকে লইয়া গেলেন।

গণনা 26:63

এই সকল লোক মোশি ও ইলিয়াসর যাজক কর্ত্তৃক গণিত হইল। তাঁহারা যিরীহোর নিকটস্থ যর্দ্দন-সমীপে মোয়াবের তলভূমিতে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিলেন।

গণনা 33:49

আর তথায় যর্দ্দনের নিকটে বৈৎ-যিশীমোৎ অবধি আবেল-শিটীম পর্য্যন্ত মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিয়া রহিল।

দ্বিতীয় বিবরণ 1:5

যর্দ্দনের পূর্ব্বপারে মোয়াব দেশে মোশি এই ব্যবস্থা ব্যাখ্যা করিতে লাগিলেন; তিনি বলিলেন,

দ্বিতীয় বিবরণ 3:27

পিস্‌গার শৃঙ্গে উঠ, এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূর্ব্ব দিকে দৃষ্টিপাত কর; আপন চক্ষে নিরীক্ষণ কর, কেননা তুমি এই যর্দ্দন পার হইতে পাইবে না।

দ্বিতীয় বিবরণ 4:49

এবং পিস্‌গা-পার্শ্বের অধঃস্থিত অরাবা তলভূমির সমুদ্র পর্য্যন্ত যর্দ্দনের পূর্ব্বপারস্থ সমস্ত অরাবা তলভূমি অধিকার করিয়াছিলেন।

দ্বিতীয় বিবরণ 34:1

পরে মোশি মোয়াবের তলভূমি হইতে নবো পর্ব্বতে, যিরীহোর সম্মুখস্থিত পিস্‌গা-শৃঙ্গে, উঠিলেন। আর সদাপ্রভু তাঁহাকে সমস্ত দেশ, দান পর্য্যন্ত গিলিয়দ,

Interlinear

Choose Theme