Home Bibles গণনা 33:49 · বাংলা বাইবেল
গণনা 33:49 · বাংলা বাইবেল

আর তথায় যর্দ্দনের নিকটে বৈৎ-যিশীমোৎ অবধি আবেল-শিটীম পর্য্যন্ত মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিয়া রহিল।

Cross references

যাত্রাপুস্তক 25:5

ও রক্তীকৃত মেষচর্ম্ম, তহশ চর্ম্ম, ও শিটীম কাষ্ঠ;

যাত্রাপুস্তক 25:10

তাহারা শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্ম্মাণ করিবে; তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে।

যাত্রাপুস্তক 25:23

আর তুমি শিটীম কাষ্ঠের এক মেজ নির্ম্মাণ করিবে; তাহা দুই হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে।

গণনা 25:1

পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল।

যিহোশূয় 2:1

আর নূনের পুত্র যিহোশূয় শিটীম হইতে দুই জন চরকে গোপনে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও যিরীহো নগর নিরীক্ষণ কর। তখন তাহারা গিয়া রাহব নাম্নী এক বেশ্যার গৃহে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল।

যিহোশূয় 13:20

বৈৎ-পিয়োর, পিস্‌গা-পার্শ্ব ও বৈৎ-যিশীমোৎ;

ইজেকিয়েল 25:9

এই জন্য দেখ, আমি মোয়াবের স্কন্ধ নগরসমূহের দিকে খুলিয়া দিব, অর্থাৎ চতুর্দ্দিক্‌স্থ তাহার সকল নগরে, বিশেষতঃ দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে,

Interlinear

Choose Theme