Home Bibles গণনা 15:4 · বাংলা বাইবেল
গণনা 15:4 · বাংলা বাইবেল

তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে এক হিনের চতুর্থাংশ তৈলে মিশ্রিত সূজির [এক ঐফার] দশমাংশ ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, এবং তুমি হোমবলির সহিত অথবা বলির জন্য, প্রত্যেক মেষশাবকের জন্য,

Cross references

যাত্রাপুস্তক 29:40

আর প্রথম মেষশাবকের সহিত উখলিতে প্রস্তুত হিন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত [ঐফা] পাত্রের দশমাংশ ময়দা, এবং পেয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে।

লেবীয় 2:1

আর কেহ যখন সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য উপহার দেয়, তখন সূক্ষ্ম সূজি তাহার উপহার হইবে, এবং সে তাহার উপরে তৈল ঢালিবে ও কুন্দুরু দিবে;

লেবীয় 2:15

এবং তাহার উপরে তৈল দিবে ও কুন্দুরু রাখিবে; ইহা ভক্ষ্য-নৈবেদ্য।

লেবীয় 6:14

আর ভক্ষ্য-নৈবেদ্যের এই ব্যবস্থা; হারোণের পুত্রগণ বেদির অগ্রে সদাপ্রভুর সম্মুখে তাহা আনিবে।

লেবীয় 7:9

এবং তুন্দুরে কিম্বা কটাহে কিম্বা ভর্জ্জনপাত্রে পক্ব যত ভক্ষ্য-নৈবেদ্য, সে সকল উৎসর্গকারী যাজকের হইবে।

লেবীয় 14:10

পরে অষ্টম দিনে সে নির্দ্দোষ দুইটী মেষশাবক, একবর্ষীয়া নির্দ্দোষ একটী মেষবৎসা ও ভক্ষ্য-নৈবেদ্যের জন্য তৈলমিশ্রিত [এক ঐফা] সূজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তৈল লইবে।

লেবীয় 23:13

তাহার ভক্ষ্য-নৈবেদ্য [এক ঐফার] দুই দশমাংশ তৈল মিশ্রিত সূক্ষ্ম সূজি; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে; ও তাহার পেয় নৈবেদ্য এক হিন দ্রাক্ষারসের চতুর্থাংশ হইবে।

গণনা 7:13

তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজিতে পূর্ণ;

গণনা 28:5

আর ভক্ষ্য-নৈবেদ্যের জন্য হিনের চতুর্থাংশ উখলিতে প্রস্তুত তৈলে মিশ্রিত ঐফার দশমাংশ সূজি দিবে।

গণনা 29:6

অমাবস্যার হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য এবং বিধিমতে উভয়ের পেয় নৈবেদ্য ভিন্ন তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া এই সমস্ত উৎসর্গ করিবে।

বিচারকগণ 9:9

জিতবৃক্ষ তাহাদিগকে কহিল, আমার যে তৈলের নিমিত্ত ঈশ্বর ও মনুষ্যগণ আমার গৌরব করেন, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?

যিশাইয় 66:20

আর সদাপ্রভু কহেন, তাহারা সর্ব্বজাতির মধ্য হইতে তোমাদের সমস্ত ভ্রাতাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য বলিয়া অশ্ব, শকট, ডুলি, অশ্বতর ও উষ্ট্রে করিয়া আমার পবিত্র পর্ব্বত যিরূশালেমে আনয়ন করিবে, যেমন ইস্রায়েল-সন্তানগণ শুচি পাত্রে করিয়া সদাপ্রভুর গৃহে নৈবেদ্য আনে।

ইজেকিয়েল 46:14

আর প্রত্যহ প্রাতে তাহার সহিত ভক্ষ্য-নৈবেদ্যরূপে ঐফার ষষ্ঠাংশ [সূজি], ও সেই সূক্ষ্ম সূজী আর্দ্র করণার্থে হিনের তৃতীয়াংশ তৈল, এই ভক্ষ্য-নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে, এই বিধি চিরকাল নিত্যস্থায়ী।

মালাখি 1:11

কারণ সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তগমনস্থান পর্য্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশে ধূপদাহ ও শুচি নৈবেদ্য উৎসৃষ্ট হইতেছে; কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন।

রোমীয় 15:16

যেন আমি পরজাতীয়দের নিকটে খ্রীষ্ট যীশুর সেবক হইয়া, ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়েরা পবিত্র আত্মাতে পবিত্রীকৃত উপহাররূপে গ্রাহ্য হয়।

ইব্রীয় 13:16

আর উপকার ও সহভাগিতার কার্য্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।

Interlinear

Choose Theme