Home Bibles গণনা 15:20 · বাংলা বাইবেল
গণনা 15:20 · বাংলা বাইবেল

তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের ছানা ময়দার অগ্রিমাংশ বলিয়া এক এক পিষ্টক নিবেদন করিবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করিয়া থাক, ইহাও সেইরূপ করিবে।

Cross references

যাত্রাপুস্তক 23:19

তোমার ভূমির আশুপক্ব ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিও। ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিও না।

যাত্রাপুস্তক 34:26

তুমি নিজ ভূমির আশুপক্ব ফলের অগ্রিমাংশ আপন ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিবে। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে সিদ্ধ করিবে না।

লেবীয় 2:12

তোমরা অগ্রিমাংশের উপহার বলিয়া তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিতে পার, কিন্তু সৌরভার্থে বেদির উপরে তাহা রাখা যাইবে না।

লেবীয় 2:14

আর যদি তুমি সদাপ্রভুর উদ্দেশে আশুপক্ব শস্যের ভক্ষ্য-নৈবেদ্য নিবেদন কর, তবে তোমার আশুপক্ব শস্যের ভক্ষ্য-নৈবেদ্যরূপে অগ্নিতে ঝল্‌সান শীষ অর্থাৎ মর্দ্দিত কোমল শীষ নিবেদন করিবে।

লেবীয় 23:10

তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, সেই দেশে প্রবিষ্ট হইয়া তোমরা যখন তদুৎপন্ন শস্য ছেদন করিবে, তখন তোমাদের কাটা শস্যের অগ্রিমাংশ বলিয়া এক আটি যাজকের নিকটে আনিবে।

লেবীয় 23:14

আর তোমরা যাবৎ আপন ঈশ্বরের উদ্দেশে এই উপহার না আন, সেই দিন পর্য্যন্ত রুটী কি ভাজা শস্য কি তাজা শীষ ভোজন করিবে না; তোমাদের সকল নিবাসে ইহা পুরুষানুক্রমে পালনীয় সকল চিরস্থায়ী বিধি।

লেবীয় 23:17

তোমরা আপন আপন নিবাস হইতে দোলনীয় নৈবেদ্যার্থে [এক ঐফার] দুই দশমাংশের দুই খান রুটী আনিবে; সূক্ষ্ম সূজি দ্বারা তাহা প্রস্তুত করিও, ও তাড়ীতে পাক করিও; তাহা সদাপ্রভুর উদ্দেশে আশুপক্বাংশ হইবে।

লেবীয় 23:20

আর যাজক ঐ আশুপক্বাংশের রুটীর সহিত ও দুই মেষশাবকের সহিত সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্যরূপে তাহাদিগকে দোলাইবে; সে সকল যাজকের জন্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।

গণনা 18:12

তাহারা সদাপ্রভুর উদ্দেশে আপনাদের সকল উত্তম তৈল, দ্রাক্ষারস ও গোম প্রভৃতি যে যে অগ্রিমাংশ উৎসর্গ করে, তাহা আমি তোমাকে দিলাম।

দ্বিতীয় বিবরণ 14:22

তুমি তোমার বীজ হইতে উৎপন্ন যাবতীয় শস্যের, বৎসর বৎসর যাহা ক্ষেত্রে উৎপন্ন হয়, তাহার দশমাংশ পৃথক্‌ করিবে।

দ্বিতীয় বিবরণ 26:2

ও তথায় বাস করিবে; তৎকালে তুমি ভূমির যাবতীয় ফলের, তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশে উৎপন্ন ফলের অগ্রিমাংশ হইতে কিছু কিছু লইয়া চুপড়িতে করিয়া তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে গমন করিবে।

নেহেমিয়া 10:37

এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস ও তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সমূহে যাজকদের নিকটে আনিবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশমাংশ আদায় করে।

হিতোপদেশ 3:9

তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে, আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে;

ইজেকিয়েল 44:30

আর সমস্ত আশুপক্ব শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ, এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই যাজকদের হইবে; এবং তোমরা আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ যাজককে দিবে, তাহা করিলে আপন আপন গৃহে আশীর্ব্বাদ অবস্থিতি করাইবে।

মথি 6:33

কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।

রোমীয় 11:16

আর অগ্রিমাংশ যদি পবিত্র হয়, তবে সূজীর তালও পবিত্র; এবং মূল যদি পবিত্র হয়, তবে শাখা সকলও পবিত্র।

১ করিন্থীয় 15:20

কিন্তু বাস্তবিক খ্রীষ্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ।

যাকোব 1:18

তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাঁহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই।

প্রকাশিত বাক্য 14:4

ইহারা রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোন স্থানে মেষশাবক গমন করেন, সেই স্থানে ইহারা তাঁহার অনুগামী হয়। ইহারা ঈশ্বরের ও মেষশাবকের নিমিত্ত অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে ক্রীত হইয়াছে।

Interlinear

Choose Theme