আর লেবীয়েরা আপন পিতৃবংশানুসারে তাহাদিগের মধ্যে গণিত হইল না।
Cross references
বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য, তাহাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাহাদিগকে গণনা কর।
কিন্তু সাক্ষ্যের আবাস ও তাহার সকল দ্রব্য ও তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধান জন্য লেবীয়দিগকে নিযুক্ত করিও; তাহারা আবাস ও তাহার সমস্ত দ্রব্য বহিবে, এবং তাহারা তৎসংক্রান্ত পরিচর্য্যা করিবে, ও আবাসের চারিদিকে সন্নিবেশিত হইবে।
কিন্তু লেবীয়েরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
সীনয় পর্ব্বতে যে দিন সদাপ্রভু মোশির সঙ্গে কথা কহিলেন, সেই দিন হারোণের ও মোশির বংশাবলি এই।
আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোণ হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী।
এই সকলের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ গণিত হইলে তেইশ সহস্র জন হইল; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহাদিগকে কোন অধিকার দত্ত না হওয়াতে তাহারা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হয় নাই।
লেবির সন্তান—গের্শোন, কহাৎ ও মরারি।
কিন্তু তাহাদের মধ্যে তিনি লেবি ও বিন্যামীন [বংশকে] গণনা করেন নাই, কারণ রাজার কথায় যোয়াবের ঘৃণা হইয়াছিল।