Home Bibles ১ ইতিহাস 21:6 · বাংলা বাইবেল
১ ইতিহাস 21:6 · বাংলা বাইবেল

কিন্তু তাহাদের মধ্যে তিনি লেবি ও বিন্যামীন [বংশকে] গণনা করেন নাই, কারণ রাজার কথায় যোয়াবের ঘৃণা হইয়াছিল।

Cross references

গণনা 1:47

আর লেবীয়েরা আপন পিতৃবংশানুসারে তাহাদিগের মধ্যে গণিত হইল না।

২ শমূয়েল 3:27

পরে অব্‌নের হিব্রোণে ফিরিয়া আসিলে যোয়াব তাঁহার সহিত বিরলে আলাপ করিবার ছলে নগর-দ্বারের ভিতরে তাঁহাকে লইয়া গেলেন, পরে আপন ভ্রাতা অসাহেলের রক্তের প্রতিশোধার্থে সেই স্থানে তাঁহার উদরে আঘাত করিলেন, তাহাতে তিনি মরিয়া গেলেন।

২ শমূয়েল 11:15

পত্রখানিতে তিনি লিখিয়াছিলেন, তোমরা এই ঊরিয়কে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত কর, পরে ইহার পশ্চাৎ হইতে সরিয়া যাও, যেন এ আহত হইয়া মারা পড়ে।

২ শমূয়েল 20:9

আর যোয়াব অমাসাকে কহিলেন, হে আমার ভ্রাতঃ তোমার মঙ্গল ত? পরে যোয়াব অমাসাকে চুম্বন করিবার জন্য দক্ষিণ হস্ত দিয়া তাঁহার দাড়ি ধরিলেন।

১ ইতিহাস 27:24

সরূয়ার পুত্র যোয়াব গণনা করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু সমাপ্ত করেন নাই; আর গণনা প্রযুক্ত ইস্রায়েলের উপরে কোপ পড়িয়াছিল; এবং তাহাদের সংখ্যা দায়ূদ রাজার ইতিহাস-পুস্তকে লিখিত হইল না।

Interlinear

Choose Theme