Home Bibles নেহেমিয়া 7:63 · বাংলা বাইবেল
নেহেমিয়া 7:63 · বাংলা বাইবেল

আর যাজকদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানবর্গ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল।

Cross references

২ শমূয়েল 17:27

দায়ূদ মহনয়িমে উপস্থিত হইলে পর অম্মোন-সন্তানদিগের রব্বা-নিবাসী নাহশের পুত্র শোবি, আর লোদবার-নিবাসী অম্মীয়েলের পুত্র মাখীর, এবং রোগলীম-নিবাসী গিলিয়দীয় বর্সিল্লয় দায়ূদের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য শয্যা, ডাবর,

২ শমূয়েল 19:31

আর গিলিয়দীয় বর্সিল্লয় রোগলীম হইতে নামিয়া আসিয়াছিলেন, তিনি রাজাকে যর্দ্দনের পারে রাখিয়া যাইবার আশয়ে তাঁহার সহিত যর্দ্দন পার হইয়াছিলেন।

১ রাজাবলি 2:7

কিন্তু গিলিয়দীয় বর্সিল্লয়ের পুত্রগণের প্রতি সদয় ব্যবহার করিও, এবং তোমার মেজে ভোজনকারী লোকদের মধ্যে তাহাদিগকে স্থান দিও; কেননা তোমার ভ্রাতা অবশালোমের সম্মুখ হইতে আমার পলায়নকালে তাহারা তদ্রূপে আমার কাছে আসিয়াছিল।

এজরা 2:61

আর যাজক-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানগণ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল।

নেহেমিয়া 3:4

তাহাদের নিকটে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ করিল। তাহাদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামৎ করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক মেরামৎ করিল।

Interlinear

Choose Theme