দর্শন-রুটীর, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব্ব সকলের, পবিত্র বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্ম্মের নিমিত্ত তাহা করিলাম।
Cross references
আর তুমি ইস্রায়েল-সন্তানগণ হইতে সেই প্রায়শ্চিত্তের রৌপ্য লইয়া সমাগম-তাম্বুর কার্য্যের জন্য দিবে; তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের নিমিত্তে তাহা ইস্রায়েল-সন্তানদের স্মরণার্থে সদাপ্রভুর সম্মুখে থাকিবে।
আর তুমি সূক্ষ্ম সূজি লইয়া বারখানি পিষ্টক পাক করিবে; তাহার প্রত্যেক পিষ্টক [এক ঐফার] দুই দশমাংশ হইবে।
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,
দেখুন, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্ম্মাণ করিতে উদ্যত হইয়াছি; তাঁহার সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাইবার জন্য, নিত্য দর্শন-রুটীর জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাকালে, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্ব্বে হোম করিবার জন্য তাহা পবিত্র করিব। এ সকল কর্ম্ম ইস্রায়েলের নিত্য কর্ত্তব্য।
তাহাতে তিনি যাজকদিগকে ও লেবীয়দিগকে একত্র করিয়া কহিলেন, তোমরা যিহূদার নগরে নগরে গমন কর, এবং বৎসর বৎসর আপন ঈশ্বরের গৃহ মেরামৎ করিবার জন্য সমস্ত ইস্রায়েলের নিকট হইতে রৌপ্য সংগ্রহ কর; এই কার্য্য শীঘ্রই কর। কিন্তু লেবীয়েরা তাহা শীঘ্র করিল না।
আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করিবার এবং একরূপ নানা যজ্ঞ পুনঃপুনঃ উৎসর্গ করিবার জন্য দাঁড়ায়; সেই সকল যজ্ঞ কখনও পাপ হরণ করিতে পারে না।