Home Bibles যাত্রাপুস্তক 30:16 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 30:16 · বাংলা বাইবেল

আর তুমি ইস্রায়েল-সন্তানগণ হইতে সেই প্রায়শ্চিত্তের রৌপ্য লইয়া সমাগম-তাম্বুর কার্য্যের জন্য দিবে; তোমাদের প্রাণের প্রায়শ্চিত্তের নিমিত্তে তাহা ইস্রায়েল-সন্তানদের স্মরণার্থে সদাপ্রভুর সম্মুখে থাকিবে।

Cross references

যাত্রাপুস্তক 12:14

আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে; পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে।

যাত্রাপুস্তক 38:25

আর মণ্ডলীর গণিত লোকদের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত তালন্ত এক সহস্র সাত শত পঁচাত্তর শেকল ছিল।

গণনা 16:40

উহা ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থে হইল, যেন হারোণ বংশজাত ভিন্ন অন্য গোষ্ঠীভূক্ত কোন মনুষ্য সদাপ্রভুর সম্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এবং কোরহের ও তাহার দলের মত না হয়; সদাপ্রভু মোশির দ্বারা তাহাকে এইরূপ আজ্ঞা দিয়াছিলেন।

গণনা 31:54

পরে মোশি ও ইলিয়াসর যাজক সহস্রপতিদের ও শতপতিদের নিকট হইতে সেই স্বর্ণ গ্রহণ করিলেন, এবং সদাপ্রভুর সম্মুখে ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থক চিহ্নরূপে তাহা সমাগম-তাম্বুতে আনিলেন।

২ ইতিহাস 24:6

পরে রাজা প্রধান [যাজক] যিহোয়াদাকে ডাকিয়া কহিলেন, সাক্ষ্য-তাম্বুর জন্য ঈশ্বরের দাস মোশি ও ইস্রায়েল-সমাজ দ্বারা যে কর নিরূপিত হইয়াছে, তাহা যিহূদা ও যিরূশালেম হইতে আনিতে আপনি লেবীয়দিগকে কেন বলিয়া দেন নাই?

নেহেমিয়া 10:32

অধিকন্তু আমরা আপনাদের ঈশ্বরের গৃহের সেবাকার্য্যের জন্য, প্রতিবৎসর এক এক শেকলের তৃতীয়াংশ দানের ভার আপনাদের উপরে লইবার বিধান করিলাম,

নেহেমিয়া 10:33

দর্শন-রুটীর, নিত্য ভক্ষ্য-নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব্ব সকলের, পবিত্র বস্তুর ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তার্থক পাপবলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্ম্মের নিমিত্ত তাহা করিলাম।

লূক 22:19

পরে তিনি রুটী লইয়া ধন্যবাদপূর্ব্বক ভাঙ্গিলেন, এবং তাঁহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও।

Interlinear

Choose Theme