Home Bibles মথি 24:43 · বাংলা বাইবেল
মথি 24:43 · বাংলা বাইবেল

কিন্তু ইহা জানিও, চোর কোন্‌ প্রহরে আসিবে, তাহা যদি গৃহকর্ত্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে সিঁধ কাটিতে দিত না।

Cross references

যাত্রাপুস্তক 22:2

আর চোর যদি সিঁধ কাটিবার সময়ে ধরা পড়িয়া আহত হয়, ও মারা পড়ে, তবে তাহার জন্য রক্তপাতের দোষ হইবে না।

ইয়োব 24:16

তাহারা অন্ধকারে লোকের গৃহে সিঁধ কাটে, দিনমানে তাহারা লুক্কায়িত থাকে; তাহারা দীপ্তি জানে না।

হিতোপদেশ 7:19

কেননা কর্ত্তা ঘরে নাই, তিনি দূরে যাত্রা করিয়াছেন;

মথি 20:11

পাইয়া তাহারা সেই গৃহকর্ত্তার বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল,

মথি 24:44

এই জন্য তোমরাও প্রস্তুত থাক, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন।

লূক 12:39

কিন্তু ইহা জানিও, চোর কোন্‌ দণ্ডে আসিবে, তাহা যদি গৃহকর্ত্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে সিঁধ কাটিতে দিত না।

১ থিষলনীকীয় 5:2

কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে।

২ পিতর 3:10

কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে; তখন আকাশমণ্ডল হূহূ শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্ত্তী কার্য্য সকল পুড়িয়া যাইবে।

Interlinear

Choose Theme