Home Bibles যাত্রাপুস্তক 22:2 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 22:2 · বাংলা বাইবেল

আর চোর যদি সিঁধ কাটিবার সময়ে ধরা পড়িয়া আহত হয়, ও মারা পড়ে, তবে তাহার জন্য রক্তপাতের দোষ হইবে না।

Cross references

গণনা 35:27

এবং রক্তের প্রতিশোধদাতা আশ্রয়নগরের সীমার বাহিরে তাহাকে পায়, তবে সেই রক্তের প্রতিশোধদাতা তাহাকে বধ করিলেও রক্তপাতের অপরাধী হইবে না।

ইয়োব 24:14

রাত্রি-প্রভাতে হত্যাকারী উঠে, দুঃখী ও দীনহীনকে মারিয়া ফেলে, রাত্রিকালে সে চোরের সমান হয়।

ইয়োব 24:16

তাহারা অন্ধকারে লোকের গৃহে সিঁধ কাটে, দিনমানে তাহারা লুক্কায়িত থাকে; তাহারা দীপ্তি জানে না।

ইয়োব 30:5

তাহারা মানব-সমাজ হইতে বিতাড়িত হয়, যেমন চোরের, তেমনি লোকে তাহাদের পশ্চাতে পশ্চাতে চীৎকার করে।

হোশেয় 7:1

আমি যখন ইস্রায়েলকে সুস্থ করিতে চাহি, তখন ইফ্রয়িমের অপরাধ ও শমরিয়ার দুষ্টতা প্রকাশ পায়; কারণ তাহারা প্রতারণার কার্য্য করে; ভিতরে চোর প্রবেশ করে, বাহিরে দস্যুদল লুণ্ঠন করে।

যোয়েল 2:9

তাহারা নগরের উপর লম্ফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ে, গৃহমধ্যে উঠে, চোরের ন্যায় গবাক্ষ দিয়া প্রবেশ করে।

মথি 6:19

তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মর্চ্চ্যায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে।

মথি 24:43

কিন্তু ইহা জানিও, চোর কোন্‌ প্রহরে আসিবে, তাহা যদি গৃহকর্ত্তা জানিত, তবে জাগিয়া থাকিত, নিজ গৃহে সিঁধ কাটিতে দিত না।

১ থিষলনীকীয় 5:2

কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে।

Interlinear

Choose Theme