Home Bibles মথি 22:34 · বাংলা বাইবেল
মথি 22:34 · বাংলা বাইবেল

ফরীশীরা যখন শুনিতে পাইল, তিনি সদ্দূকীদিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া যুটিল।

Cross references

যিশাইয় 41:5

উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্ত্তী হইয়া আসিল।

মথি 12:14

পরে ফরীশীরা বাহিরে গিয়া তাঁহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাঁহাকে বিনষ্ট করিতে পারে।

মথি 25:3

কারণ যাহারা নির্বুদ্ধি, তাহারা আপন আপন প্রদীপ লইল, সঙ্গে তৈল লইল না;

মার্ক 12:28

আর অধ্যাপকদের এক জন নিকটে আসিয়া তাঁহাদিগকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া, এবং যীশু তাঁহাদিগকে বিলক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া, তাঁহাকে জিজ্ঞাসা করিল, সকল আজ্ঞার মধ্যে কোন্‌টী প্রথম?

যোহন 11:47

অতএব প্রধান যাজকগণ ও ফরীশীরা সভা করিয়া বলিতে লাগিল আমরা কি করি? এ ব্যক্তি ত অনেক চিহ্ন-কার্য্য করিতেছে।

প্রেরিতদের কার্য 5:24

এই কথা শুনিয়া ধর্ম্মধামের সেনাপতি এবং প্রধান যাজকেরা ভাবিয়া আকুল হইলেন যে, ইহার পরিণাম কি হইবে।

প্রেরিতদের কার্য 19:23

আর সেই সময়ে এই পথের বিষয় বিষম হুলস্থূল পড়িয়া গেল।

প্রেরিতদের কার্য 21:28

‘হে ইস্রায়েল-লোক সকল, সাহায্য কর; এ সেই ব্যক্তি, যে সর্ব্বত্র সকলকে আমাদের জাতির ও ব্যবস্থার এবং এই স্থানের বিরুদ্ধে শিক্ষা দেয়; আবার এ গ্রীকদিগকেও ধর্ম্মধামের মধ্যে আনিয়াছে, ও এই পবিত্র স্থান অপবিত্র করিয়াছে।’

Interlinear

Choose Theme