Home Bibles লূক 12:18 · বাংলা বাইবেল
লূক 12:18 · বাংলা বাইবেল

পরে কহিল, এইরূপ করিব, আমার গোলাঘর সকল ভাঙ্গিয়া বড় বড় গোলাঘর নির্ম্মাণ করিব, এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব।

Cross references

গীতসংহিতা 17:14

সদাপ্রভু, তোমার হস্ত দ্বারা মনুষ্যদের হইতে, সাংসারিক মনুষ্যদের হইতে, আমাকে বাঁচাও, তাহাদের দায়াংশ এই জীবনে; তুমি নিজ ধনে তাহাদের উদর পূর্ণ করিতেছ; তাহারা সন্তানে তৃপ্ত হয়, আপন আপন শিশুদের নিমিত্ত আপনাদের অবশিষ্ট সম্পত্তি রাখিয়া যায়।

লূক 12:21

যে কেহ আপনার জন্য ধন সঞ্চয় করে, এবং ঈশ্বরের উদ্দেশে ধনবান্‌ নয়, সে এইরূপ।

লূক 18:4

বিচারকর্ত্তা কিছু কাল পর্য্যন্ত সম্মত হইল না; কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না,

লূক 18:6

পরে প্রভু কহিলেন, শুন, ঐ অধার্ম্মিক বিচারকর্ত্তা কি বলে।

যাকোব 3:15

সেই জ্ঞান এমন নয়, যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক।

যাকোব 4:15

উহার পরিবর্ত্তে বরং ইহা বল, ‘প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব, এবং এ কাজটী বা ও কাজটী করিব’।

Interlinear

Choose Theme