Home Bibles ☰ Books লূক 1:52 · বাংলা বাইবেল
লূক 1:52 · বাংলা বাইবেল

তিনি বিক্রমীদিগকে সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন, ও নীচদিগকে উন্নত করিয়াছেন;

Cross references

১ শমূয়েল 2:4

বিক্রমীদের ধনুক ভগ্ন হইল, স্খলিতেরা পরাক্রমে বদ্ধকটি হইল।

১ শমূয়েল 2:6

সদাপ্রভু মারেন ও বাঁচান, তিনি পাতালে নামান ও ঊর্দ্ধে তুলেন।

ইয়োব 5:11

তিনি নীচ লোকদিগকে উচ্চ করেন, শোকার্ত্তেরা ত্রাণ দ্বারা উন্নত হয়।

ইয়োব 34:24

তিনি বিনা সন্ধানে পরাক্রান্তদিগকে খণ্ড খণ্ড করেন, তাহাদের স্থানে অন্যদিগকে স্থাপন করেন।

গীতসংহিতা 107:40

তিনি কর্ত্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, পথহীন মরুভূমিতে তাহাদিগকে ভ্রমণ করান;

গীতসংহিতা 113:6

তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে।

উপদেশক 4:14

কেননা সে রাজা হইবার জন্য কারাগার হইতে নির্গত হইয়াছিল; এমন কি, তাহার রাজ্যেও সে দীনাবস্থায় জন্মিয়াছিল।

ইজেকিয়েল 17:24

তাহাতে ক্ষেত্রের সমস্ত বৃক্ষ জানিবে যে, আমি সদাপ্রভু উচ্চ বৃক্ষকে খর্ব্ব করিয়াছি, খর্ব্ব বৃক্ষকে উচ্চ করিয়াছি, সতেজ বৃক্ষকে শুষ্ক করিয়াছি, ও শুষ্ক বৃক্ষকে সতেজ করিয়াছি; আমি সদাপ্রভু ইহা বলিলাম, আর ইহা করিলাম।

আমোস 9:11

সেই দিন আমি দায়ূদের পতিত কুটীর উত্থাপন করিব, তাহার ফাটা বুজাইয়া দিব, ও উৎপাটিত স্থান সকল উঠাইব, এবং পূর্ব্বকালের ন্যায় তাহা নির্ম্মাণ করিব;

মার্ক 6:3

এ কি সেই সূত্রধর, মরিয়মের সেই পুত্র এবং যাকোব, যোষি, যিহূদা ও শিমোনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই? এইরূপে তাহারা তাঁহাতে বিঘ্ন পাইতে লাগিল।

লূক 18:14

আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্ম্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ঐ ব্যক্তি নয়; কেননা যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে; কিন্তু যে আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে।

যাকোব 1:9

অবনত ভ্রাতা আপন উন্নতির শ্লাঘা করুক;

যাকোব 4:10

প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন।

Interlinear

Choose Theme