Home Bibles লেবীয় 6:4 · বাংলা বাইবেল
লেবীয় 6:4 · বাংলা বাইবেল

যদি সে এরূপ পাপ করিয়া দোষী হইয়া থাকে, তবে সে যাহা সবলে হরণ করিয়াছে, অথবা অন্যায় দ্বারা পাইয়াছে, কিম্বা যে গচ্ছিত বস্তু তাহার কাছে সমর্পিত হইয়াছে, কিম্বা সে যে হারাণ বস্তু পাইয়া রাখিয়াছে,

Cross references

আদিপুস্তক 21:25

কিন্তু অবীমেলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অনুযোগ করিলেন।

লেবীয় 4:12

মস্তক ও পদ, অন্ত্র ও গোময়, সর্ব্বশুদ্ধ বৎসটী লইয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে, ভস্ম ফেলিয়া দিবার স্থানে, আনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে; ভস্ম ফেলিয়া দিবার স্থানেই তাহা পোড়াইতে হইবে।

লেবীয় 4:13

আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে, এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া যদি দোষী হয়,

লেবীয় 5:3

কিম্বা মনুষ্যের কোন অশৌচ, অর্থাৎ যাহা দ্বারা মনুষ্য অশুচি হয়, এমন কিছু যদি কেহ স্পর্শ করে, ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে দোষী হইবে।

নেহেমিয়া 5:11

তোমরা উহাদের শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র, জিতক্ষেত্র ও গৃহ সকল, এবং রৌপ্যের, শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের শতকরা যে বৃদ্ধি লইয়া তাহাদিগকে ঋণ দিয়াছ, তাহা অদ্যই তাহাদিগকে ফিরাইয়া দেও।

ইয়োব 20:19

কারণ সে দরিদ্রগণকে উৎপীড়ন ও ত্যাগ করিত, সে যাহা নির্ম্মাণ করে নাই, এমন গৃহ কাড়িয়া লইত।

ইয়োব 24:2

কেহ কেহ ভূমির আলি সরাইয়া দেয়, তাহারা সবলে মেষপাল হরণ করিয়া চরায়।

যিশাইয় 59:6

তাহাদের জালের সূতায় বস্ত্র হইবে না, তাহাদের কর্ম্মে তাহারা আচ্ছাদিত হইবে না, তাহাদের কর্ম্ম সকল অধর্ম্মের কর্ম্ম, তাহাদের হস্তে দৌরাত্ম্যের কার্য্য থাকে।

ইজেকিয়েল 18:7

এবং কাহারও প্রতি দৌরাত্ম্য করে নাই, ঋণীকে বন্ধক ফিরাইয়া দিয়াছে, কাহারও দ্রব্য বলপূর্ব্বক অপহরণ করে নাই, ক্ষুধিত লোককে অন্ন দিয়াছে, ও উলঙ্গকে বস্ত্র পরাইয়াছে, সুদের লোভে ঋণ দেয় নাই,

ইজেকিয়েল 18:12

দুঃখী দরিদ্রের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকে, পরের দ্রব্য বলপূর্ব্বক অপহরণ করিয়া থাকে, বন্ধক দ্রব্য ফিরাইয়া না দিয়া থাকে, এবং পুত্তলিগণের প্রতি দৃষ্টিপাত করিয়া থাকে, ঘৃণার্হ কার্য্য করিয়া থাকে;

ইজেকিয়েল 18:18

কিন্তু তাহার পিতা ভারী উপদ্রব করিত, ভ্রাতার দ্রব্য বলপূর্ব্বক অপহরণ করিত, স্বজাতীয় লোকদের মধ্যে অসৎকর্ম্ম করিত; তাই দেখ, সে আপন অপরাধে মরিল।

ইজেকিয়েল 44:19

আর যখন তাহারা বহিঃপ্রাঙ্গণে, অর্থাৎ প্রজাবর্গের কাছে বহিঃপ্রাঙ্গণে বাহির হইবে, তখন আপনাদের পরিচর্য্যার বস্ত্র সকল ত্যাগ করিয়া পবিত্র কুঠরীতে রাখিয়া দিবে, এবং অন্য বস্ত্র পরিধান করিবে; আপনাদের ঐ বস্ত্র দ্বারা প্রজালোকদিগকে পবিত্র করিবে না।

আমোস 3:10

উহারা ন্যায়াচরণ করিতে জানে না, ইহা সদাপ্রভু কহেন, তাহারা আপন আপন অট্টালিকায় দৌরাত্ম্য ও লুট সঞ্চয় করে।

মীখা 2:2

তাহারা ক্ষেত্রের প্রতি লোভ করিয়া সবলে তাহা গ্রহণ করে, এবং ঘরের প্রতিও লোভ করিয়া তাহা হরণ করে; এইরূপে তাহারা পুরুষের ও তাহার ঘরের প্রতি, মনুষ্যের ও তাহার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে।

সফনিয় 1:9

আর যাহারা লম্ফ দিয়া গোবরাট উল্লঙ্ঘন করে, যাহারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্ম্যে ও ছলনায় পরিপূর্ণ করে, সেই দিন আমি তাহাদিগকে দণ্ড দিব।

Interlinear

Choose Theme