Home Bibles ☰ Books সফনিয় 1:9 · বাংলা বাইবেল
সফনিয় 1:9 · বাংলা বাইবেল

আর যাহারা লম্ফ দিয়া গোবরাট উল্লঙ্ঘন করে, যাহারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্ম্যে ও ছলনায় পরিপূর্ণ করে, সেই দিন আমি তাহাদিগকে দণ্ড দিব।

Cross references

১ শমূয়েল 2:15

আবার মেদ দগ্ধ না হইতে যাজকের চাকর আসিয়া যজমানকে কহিত, যাজককে শূল্য মাংস দেও; সে তোমা হইতে সিদ্ধ মাংস লইবে না, কাঁচাই লইবে।

১ শমূয়েল 5:5

এই নিমিত্ত দাগোনের পুরোহিত এবং আর যত লোক দাগোনের মন্দিরে প্রবেশ করে, তাহাদের মধ্যে অদ্য পর্য্যন্ত কেহ অস্‌দোদে স্থিত দাগোনের গোবরাটে পা দেয় না।

২ রাজাবলি 5:20

তখন ঈশ্বরের লোক ইলীশায়ের চাকর গেহসি কহিল, দেখ, আমার প্রভু ঐ অরামীয় নামানকে অমনি ছাড়িয়া দিলেন, তাঁহার হস্ত হইতে তাঁহার আনীত দ্রব্য গ্রহণ করিলেন না; জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি তাঁহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গিয়া তাঁহার কাছে কিছু লইব।

নেহেমিয়া 5:15

আমার পূর্ব্বে যে সকল দেশাধ্যক্ষ ছিলেন, তাঁহারা লোকদিগকে ভারগ্রস্ত করিতেন, এবং তাহাদের হইতে নগদ চল্লিশ শেকল রৌপ্য ব্যতিরেকে খাদ্য ও দ্রাক্ষারস লইতেন, এমন কি, তাঁহাদের চাকরেরাও লোকদের উপরে কর্ত্তৃত্ব করিত; কিন্তু আমি ঈশ্বরভয় প্রযুক্ত তাহা করিতাম না।

হিতোপদেশ 29:12

যে শাসনকর্ত্তা মিথ্যা কথায় কর্ণপাত করেন, তাঁহার পরিচারকগণ সকলে দুষ্ট।

আমোস 3:10

উহারা ন্যায়াচরণ করিতে জানে না, ইহা সদাপ্রভু কহেন, তাহারা আপন আপন অট্টালিকায় দৌরাত্ম্য ও লুট সঞ্চয় করে।

মীখা 6:12

তথাকার ধনবান্‌ লোকেরা দৌরাত্ম্যে পরিপূর্ণ, ও তন্নিবাসিগণ মিথ্যাকথা বলিয়াছে, তাহাদের মুখমধ্যে জিহ্বা প্রবঞ্চক।

জখরিয় 5:6

তখন আমি জিজ্ঞাসা করিলাম ও কি? তিনি কহিলেন, ওটী ঐফাপাত্র বাহির হইতেছে; আরও কহিলেন, ওটী সমস্ত দেশে তাহাদের অধর্ম্ম ।

প্রেরিতদের কার্য 16:19

কিন্তু তাহার কর্ত্তারা, লাভের প্রত্যাশা বাহির হইয়া গেল দেখিয়া, পৌলকে ও সীলকে ধরিয়া বাজারে অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল;

Interlinear

Choose Theme