Home Bibles লেবীয় 14:4 · বাংলা বাইবেল
লেবীয় 14:4 · বাংলা বাইবেল

তবে যাজক সেই শোধ্যমান ব্যক্তির নিমিত্তে দুইটী জীবৎ শুচি পক্ষী, এরস কাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব, এই সকল লইতে আজ্ঞা করিবে।

Cross references

যাত্রাপুস্তক 12:22

আর এক আটি এসোব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালীতে ও দুই বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিৎ লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্য্যন্ত তোমরা কেহই গৃহদ্বারের বাহিরে যাইবে না।

লেবীয় 1:14

আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে পক্ষিগণ হইতে হোমবলির উপহার দেয়, তবে ঘুঘু কিম্বা কপোতশাবকদের মধ্য হইতে আপন উপহার দিবে।

লেবীয় 5:7

আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্য দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে; তাহার একটী পাপার্থ, অন্যটী হোমার্থ হইবে।

লেবীয় 12:8

যদি সে মেষবৎস আনিতে অক্ষম হয়, তবে দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক লইয়া তাহার একটী হোমার্থে, অন্যটী পাপার্থে দিবে; আর যাজক তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে সে শুচি হইবে।

লেবীয় 14:6

পরে সে ঐ জীবিত পক্ষী, এরস কাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইয়া ঐ স্রোতোজলের উপরে হত পক্ষীর রক্তে জীবিত পক্ষীর সহিত সে সকল ডুবাইবে,

লেবীয় 14:49

পরে সে ঐ গৃহ মুক্তপাপ করণার্থে দুইটী পক্ষী, এরসকাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইবে;

লেবীয় 14:50

এবং মাটীর পাত্রে স্রোতোজলের উপরে একটী পক্ষী হনন করিবে।

গণনা 19:6

পরে যাজক এরসকাষ্ঠ, এসোব ও লালবর্ণ লোম লইয়া ঐ গোদাহের অগ্নিমধ্যে ফেলিয়া দিবে।

গণনা 19:18

পরে কোন শুচি ব্যক্তি এসোব লইয়া সেই জলে মগ্ন করিয়া ঐ তাম্বুর উপরে, ও সেই স্থানের সমস্ত সামগ্রীর ও সমস্ত প্রাণীর উপরে, এবং অস্থির কিম্বা হত বা মৃত লোকের দেহ কিম্বা কবর স্পর্শকারী ব্যক্তির উপরে তাহা ছিটাইয়া দিবে।

গীতসংহিতা 51:7

এসোব দ্বারা আমাকে মুক্তপাপ কর, তাহাতে আমি শুচি হইব; আমাকে ধৌত কর, তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব।

ইব্রীয় 9:19

কারণ প্রজাসমূহের কাছে মোশি দ্বারা ব্যবস্থানুসারে সকল আজ্ঞার প্রস্তাব সাঙ্গ হইলে পর, তিনি জল ও সিন্দূরবর্ণ মেষলোম ও এসোবের সহিত গোবৎসদের ও ছাগদের রক্ত লইয়া পুস্তকখানিতে ও সমস্ত প্রজাবৃন্দের গাত্রে ছিটাইয়া দিলেন,

Interlinear

Choose Theme