আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্য দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে; তাহার একটী পাপার্থ, অন্যটী হোমার্থ হইবে।
Cross references
আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে পক্ষিগণ হইতে হোমবলির উপহার দেয়, তবে ঘুঘু কিম্বা কপোতশাবকদের মধ্য হইতে আপন উপহার দিবে।
সে তাহাদিগকে যাজকের নিকটে আনিবে, ও যাজক অগ্রে পাপার্থক বলি উৎসর্গ করিয়া তাহার গলা মুচড়াইবে, কিন্তু ছিঁড়িয়া ফেলিবে না।
আর সে যদি দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক আনিতেও অসমর্থ হয়, তবে তাহার কৃত পাপের জন্য তাহার উপহার বলিয়া ঐফার দশমাংশ সূজি পাপার্থক বলিরূপে আনিবে; তাহার উপরে তৈল দিবে না, ও কুন্দুরু রাখিবে না, কেননা তাহা পাপার্থক বলি।
আর ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে বলিদানার্থে পাপার্থক বলির নিমিত্তে এক ছাগ, হোমবলির নিমিত্তে একবর্ষীয় নির্দ্দোষ এক গোবৎস ও এক মেষবৎস,
যদি সে মেষবৎস আনিতে অক্ষম হয়, তবে দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক লইয়া তাহার একটী হোমার্থে, অন্যটী পাপার্থে দিবে; আর যাজক তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে সে শুচি হইবে।
আর সে ব্যক্তি যদি দরিদ্র হয়, এত আনিতে তাহার সঙ্গতি না থাকে, তবে সে আপনার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে দোলনীয় দোষার্থক বলির নিমিত্তে একটী মেষবৎস, ও ভক্ষ্য-নৈবেদ্য, তৈলমিশ্রিত [এক ঐফা] সূজির দশ অংশের এক অংশ ও এক লোগ তৈল;
এবং আপন সঙ্গতি অনুসারে দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক আনিবে; তাহার একটী পাপার্থক বলি, অন্যটী হোমবলি হইবে।
অর্থাৎ তাহার সঙ্গতি অনুসারে ভক্ষ্য-নৈবেদ্যের সহিত একটী পাপর্থক বলি, অন্যটী হোমবলিরূপে উৎসর্গ করিবে, এবং যাজক শোধ্যমান ব্যক্তির নিমিত্তে সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করিবে।
আর অষ্টম দিবসে সে আপনার নিমিত্তে দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক লইয়া সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর সম্মুখে আসিয়া তাহাদিগকে যাজকের হস্তে দিবে।
যাজক তাহার একটী পাপার্থক বলি, অন্যটী হোমবলিরূপে উৎসর্গ করিবে, এইরূপে যাজক তাহার প্রমেহ হেতু তাহার জন্য সদাপ্রভুর সম্মুখে প্রায়শ্চিত্ত করিবে।
যাজক তাহার একটী পাপার্থক বলি ও অন্যটী হোমবলিরূপে উৎসর্গ করিবে, তাহার রক্তস্রাবের অশৌচ প্রযুক্ত যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে।
পরে সে ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর নিকটে পাপার্থক বলিরূপে দুইটী ছাগ ও হোমার্থে একটী মেষ লইবে।
কিন্তু যদি দরিদ্রতা প্রযুক্ত তোমার নিরূপণীয় মূল্য দিতে সে অক্ষম হয়, তবে যাজকের নিকটে আনীত হইবে, এবং যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; মানতকারী ব্যক্তির সংস্থান অনুসারে যাজক তাহার মূল্য নিরূপণ করিবে।
যাজক তাহাদের একটী পাপার্থে, অন্যটী হোমার্থে নিবেদন করিয়া শব জন্য তাহার কৃত পাপপ্রযুক্ত প্রায়শ্চিত্ত করিবে; আর সেই দিনে তাহার মস্তক পবিত্র করিবে।
পরে যীশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন; আর দেখ, তাঁহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন।
দেখ, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি; অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও।
আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় উক্ত হইয়াছে, ‘এক যোড়া ঘুঘু কিম্বা দুই কপোতশাবক’।
কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে, তদনুসারে তাহা গ্রাহ্য হয়; যাহার যাহা নাই, তদনুসারে নয়।
হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।
হে আমার প্রিয় ভ্রাতৃগণ, শুন, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান্ হয়, এবং যাহারা তাঁহাকে প্রেম করে, তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়?