সে যদি গোপাল হইতে হোমবলির উপহার দেয়, তবে নির্দ্দোষ এক পুংপশু আনিবে; সদাপ্রভুর সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম-তাম্বুর দ্বারসমীপে আনয়ন করিবে।
Cross references
পরে নোহ সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, এবং সর্ব্বপ্রকার শুচি পশুর ও সর্ব্বপ্রকার শুচি পক্ষীর মধ্যে কতকগুলি লইয়া বেদির উপরে হোম করিলেন।
তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভাল বাস, সেই ইস্হাককে লইয়া মোরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্ব্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান কর।
অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন।
তখন অব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখ, তাঁহার পশ্চাৎ দিকে একটী মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ; পরে অব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্ত্তে হোমার্থ বলিদান করিলেন।
তোমাদের সেই শাবকটী নির্দ্দোষ ও প্রথম বৎসরের পুংশাবক হইবে; তোমরা মেষপালের কিম্বা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে;
আর তিনি ইস্রায়েল-সন্তানগণের যুবকদিগকে পাঠাইলে তাহারা সদাপ্রভুর উদ্দেশে হোমার্থক ও মঙ্গলার্থক বলিরূপে বৃষদিগকে বলিদান করিল।
আর হারোণকে ও তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বার-সমীপে আনিয়া জলে স্নান করাইবে।
পরে সমস্ত মেষটী বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত [কর্ত্তব্য] হোম; সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে, যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, সেই স্থানে [ইহা কর্ত্তব্য]।
আর লোকেরা পরদিন প্রত্যূষে উঠিয়া হোমবলি উৎসর্গ করিল, এবং মঙ্গলার্থক নৈবেদ্য আনিল; আর লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল।
—তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ এই সকল দ্রব্য আনিবে;
আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম-তাম্বু নির্ম্মাণ জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্য্যের ও পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল।
ইস্রায়েল-সন্তানগণ ইচ্ছাপূর্ব্বক সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল, সদাপ্রভু মোশি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোন প্রকার কর্ম্ম করণার্থে যে পুরুষ ও স্ত্রীলোকদিগের হৃদয়ে ইচ্ছা হইল, তাহারা প্রত্যেকে উপহার আনিল।
তাহাতে তাঁহারা পবিত্র স্থানের কার্য্যের উপাদান সম্পন্ন করণার্থে ইস্রায়েল-সন্তানগণের আনীত সমস্ত উপহার মোশির নিকট হইতে গ্রহণ করিলেন। আর লোকেরা তখনও প্রতি-প্রভাতে তাঁহার নিকটে ইচ্ছাপূর্ব্বক আরও দ্রব্য আনিতেছিল।
আর তিনি শিটীম কাষ্ঠ দ্বারা হোমবেদি নির্ম্মাণ করিলেন; তাহা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ ও তিন হস্ত উচ্চ চতুষ্কোণ করা হইল।
কাহারও উপহার যদি মঙ্গলার্থক বলিদান হয়, এবং সে গোপাল হইতে পুং কিম্বা স্ত্রী গোরু দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে নির্দ্দোষ পশু আনিবে।
বিশেষতঃ, অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাহাতে লোকদের উপরে দোষ অর্শে, তবে সে স্বকৃত পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশে নির্দ্দোষ এক গোবৎস পাপার্থক বলিরূপে উৎসর্গ করিবে।
তবে তাহার কৃত সেই পাপ যখন সে জ্ঞাত হইবে, তৎকালে আপনার উপহার বলিয়া এক নির্দ্দোষ পুংছাগ আনিবে।
যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক আনে, তবে একটী নির্দ্দোষ মেষবৎসা আনিবে।
তবে সে সদাপ্রভুর নিকটে দোষার্থক বলি আনিবে, পবিত্র স্থানের শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রৌপ্য দিয়া পাল হইতে এক নির্দ্দোষ মেষ আনিয়া দোষার্থক বলি উপস্থিত করিবে।
সে তোমার নিরূপিত মূল্য দিয়া পাল হইতে এক নির্দ্দোষ মেষ আনিয়া দোষার্থক বলিরূপে যাজকের নিকটে উপস্থিত করিবে, এবং সে প্রমাদবশতঃ অজ্ঞাতসারে যে দোষ করিয়াছে, যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
কেহ যদি পাপ করিয়া সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করে, যদি গচ্ছিত অথবা বন্ধকরূপে দত্ত কিম্বা অপহৃত বস্তুর বিষয়ে সজাতীয়ের কাছে মিথ্যা কথা কহে,
তুমি হারোণ ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা কর। হোমের এই ব্যবস্থা; হোম বলি প্রভাত পর্য্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকিবে, এবং বেদির অগ্নি প্রজ্বলিত থাকিবে।
কিন্তু তাহার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছাকৃত উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনে তাহা ভোজন করিতে হইবে, এবং পরদিনেও তাহার অবশিষ্ট অংশ ভোজন করা যাইবে।
পরে তিনি হোমার্থক মেষটী আনিলেন; আর হারোণ ও তাঁহার পুত্রগণ সেই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
পরে তিনি তাহার অন্ত্র ও পদ জলে ধৌত করিলেন, এবং মোশি সমস্ত মেষটী বেদির উপরে দগ্ধ করিলেন; ইহা সৌরভার্থক হোমবলি; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
তখন তিনি হারোণকে কহিলেন, তুমি পাপার্থক বলির নিমিত্তে নির্দ্দোষ এক পুংগোবৎস, ও হোমবলির নিমিত্তে নির্দ্দোষ এক মেষ লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত কর।
পরে অষ্টম দিনে সে নির্দ্দোষ দুইটী মেষশাবক, একবর্ষীয়া নির্দ্দোষ একটী মেষবৎসা ও ভক্ষ্য-নৈবেদ্যের জন্য তৈলমিশ্রিত [এক ঐফা] সূজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তৈল লইবে।
পরে সেই দুইটী ছাগ লইয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে।
কিন্তু সদাপ্রভুর আবাসের সম্মুখে সদাপ্রভুর উদ্দেশে উপহার উৎসর্গ করিতে সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাহা না আনে, তাহার উপর রক্তপাতের পাপ গণিত হইবে; সে রক্তপাত করিয়াছে, সে ব্যক্তি আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
কিন্তু সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবার জন্য তাহা সমাগম-তাম্বুর দ্বারসমীপে না আনে, তবে সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
যেন তোমরা গ্রাহ্য হইতে পার, তাই গোরুর কিম্বা মেষের কিম্বা ছাগের মধ্য হইতে নির্দ্দোষ পুংপশু উৎসর্গ করিবে।
আর যে দিন তোমরা ঐ আটি দোলাইবে, সে দিন সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে একবর্ষীয় নির্দ্দোষ এক মেষশাবক উৎসর্গ করিবে।
আর তোমরা সেই রুটীর সহিত একবর্ষীয় নির্দ্দোষ সাত মেষশাবক, এক যুব বৃষ ও দুই মেষ উৎসর্গ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি হইবে, এবং তৎসম্বন্ধীয় ভক্ষ্য-নৈবেদ্যের ও পেয় নৈবেদ্যের সহিত সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে।
সদাপ্রভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছেন, তাহা এই, ইস্রায়েল-সন্তানগণকে বল, তাহারা নির্দ্দোষা ও নিষ্কলঙ্কা, যোঁয়ালি বহন করে নাই, এমন এক রক্তবর্ণা গাভী তোমার নিকটে আনুক।
পরে বিলিয়ম বালাককে কহিল, আপনি আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন। আমি যাই, হয় ত সদাপ্রভু আমার কাছে দেখা দিবেন; তাহা হইলে তিনি আমাকে যাহা জ্ঞাত করিবেন, তাহা আমি আপনাকে বলিব। পরে সে পর্ব্বতাগ্রে গমন করিল।
যাকোবের ধূলি কে গণনা করিতে পারে? ইস্রায়েলের চতুর্থাংশের সংখ্যা কে করিতে পারে? ধার্ম্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, তাহার শেষ গতির তুল্য আমার শেষ গতি হউক।
ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন; তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন; তিনি কহিয়া কি কার্য্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?
নিশ্চয়ই যাকোবে* মায়াশক্তি নাই, ইস্রায়েলে মন্ত্র নাই; এক্ষণে যাকোবের ও ইস্রায়েলের বিষয় বলা যাইবে, ঈশ্বর কি না সাধন করিয়াছেন।
পরে বালাক বিলিয়মকে কহিলেন, বিনয় করি, আইসুন, আমি আপনাকে অন্য স্থানে লইয়া যাই; হয় ত সেই স্থানে থাকিয়া আমার নিমিত্তে তাহাদিগকে আপনার শাপ দেওয়া ঈশ্বরের দৃষ্টিতে তুষ্টিকর হইবে।