Home Bibles লেবীয় 6:9 · বাংলা বাইবেল
লেবীয় 6:9 · বাংলা বাইবেল

তুমি হারোণ ও তাহার পুত্রগণকে এই আজ্ঞা কর। হোমের এই ব্যবস্থা; হোম বলি প্রভাত পর্য্যন্ত সমস্ত রাত্রি বেদির অগ্নিকুণ্ডের উপরে থাকিবে, এবং বেদির অগ্নি প্রজ্বলিত থাকিবে।

Cross references

যাত্রাপুস্তক 29:38

সেই বেদির উপরে তুমি এই বলি উৎসর্গ করিবে;

লেবীয় 1:1

পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম-তাম্বু হইতে এই কথা কহিলেন,

লেবীয় 2:3

এই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া ইহা অতি পবিত্র।

লেবীয় 2:10

আর সেই ভক্ষ্য-নৈবেদ্যের অবশিষ্ট অংশ হারোণের ও তাহার পুত্রগণের হইবে; সদাপ্রভুর অগ্নিকৃত উপহার বলিয়া তাহা অতি পবিত্র।

লেবীয় 6:12

আর বেদির উপরিস্থ অগ্নি প্রজ্বলিত থাকিবে, নির্ব্বাণ হইবে না; যাজক প্রতিদিন প্রাতঃকালে তাহার উপরে কাষ্ঠ দিয়া জ্বালিবে, এবং তাহার উপরে হোমবলি সাজাইয়া দিবে, ও মঙ্গলার্থক বলির মেদ তাহাতে দগ্ধ করিবে।

লেবীয় 6:19

পরে সদাপ্রভু মোশিকে কহিলেন,

লেবীয় 24:9

আর তাহা হারোণের ও তাহার পুত্রগণের হইবে; তাহারা কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিবে; কেননা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের মধ্যে তাহা তাহার জন্য অতি পবিত্র; এ চিরস্থায়ী বিধি।

গণনা 28:3

আর তুমি তাহাদিগকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া এই সকল নিবেদন করিবে; প্রতিদিন নিত্যহোমার্থে একবর্ষীয় নির্দ্দোষ দুইটী মেষবৎস;

গণনা 28:9

আর বিশ্রামদিনে একবর্ষীয় নির্দ্দোষ দুইটী মেষবৎস ও তৈলমিশ্রিত [এক ঐফার] দুই দশমাংশ সূজির ভক্ষ্য-নৈবেদ্য ও তৎসম্বন্ধীয় পেয় নৈবেদ্য নিবেদন করিবে।

Interlinear

Choose Theme