পরে সে তাহার মলের সহিত আমাশয় লইয়া বেদির পূর্ব্ব পার্শ্বে ভস্মের স্থানে নিক্ষেপ করিবে।
Cross references
মস্তক ও পদ, অন্ত্র ও গোময়, সর্ব্বশুদ্ধ বৎসটী লইয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে, ভস্ম ফেলিয়া দিবার স্থানে, আনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে; ভস্ম ফেলিয়া দিবার স্থানেই তাহা পোড়াইতে হইবে।
কিম্বা সজাতীয়ের প্রতি অন্যায় করে, কিম্বা হারাণ দ্রব্য পাইয়া তদ্বিষয়ে মিথ্যা কথা কহে ও মিথ্যা দিব্য করে, ইহার যে কোন কর্ম্ম দ্বারা কোন ব্যক্তি তদ্বিষয়ে পাপ করে,
আর যাজক নিজ গাত্রীয় মসীনা-বস্ত্র পরিবে, ও মসীনা-বস্ত্রের জাঙ্ঘিয়া শরীরে পরিধান করিবে, এবং বেদির উপরে অগ্নিকৃত হোমের যে ভস্ম আছে, তাহা তুলিয়া বেদির পার্শ্বে রাখিবে।
আর পাপার্থক বলির গোবৎস ও পাপার্থক বলির ছাগ, যাহাদের রক্ত প্রায়শ্চিত্ত করণার্থে পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা তাহাদিগকে শিবিরের বাহিরে লইয়া গিয়া তাহাদের চর্ম্ম, মাংস ও মল অগ্নিতে পোড়াইয়া দিবে।
দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে।
কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহাররূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া যায়।
পিতা ঈশ্বরের পূর্ব্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবহতার জন্য ও যীশু খ্রীষ্টের রক্তপ্রোক্ষণের জন্য মনোনীত হইয়াছেন, তাঁহাদের সমীপে। অনুগ্রহ ও শান্তি প্রচুররূপে তোমাদের প্রতি বর্ত্তুক।