Home Bibles লেবীয় 16:27 · বাংলা বাইবেল
লেবীয় 16:27 · বাংলা বাইবেল

আর পাপার্থক বলির গোবৎস ও পাপার্থক বলির ছাগ, যাহাদের রক্ত প্রায়শ্চিত্ত করণার্থে পবিত্র স্থানে আনীত হইয়াছিল, লোকেরা তাহাদিগকে শিবিরের বাহিরে লইয়া গিয়া তাহাদের চর্ম্ম, মাংস ও মল অগ্নিতে পোড়াইয়া দিবে।

Cross references

লেবীয় 4:11

পরে ঐ গোবৎসের চর্ম্ম, সমস্ত মাংস,

লেবীয় 4:12

মস্তক ও পদ, অন্ত্র ও গোময়, সর্ব্বশুদ্ধ বৎসটী লইয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে, ভস্ম ফেলিয়া দিবার স্থানে, আনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে; ভস্ম ফেলিয়া দিবার স্থানেই তাহা পোড়াইতে হইবে।

লেবীয় 4:21

পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসটী যেমন পোড়াইয়াছিল, তেমনি তাহাকেও পোড়াইয়া দিবে; ইহা সমাজের পাপর্থক বলিদান।

লেবীয় 6:11

পরে সে আপনার বস্ত্র ত্যাগ করিয়া অন্য বস্ত্র পরিধানপূর্ব্বক শিবিরের বাহিরে কোন শুচি স্থানে ভস্ম লইয়া যাইবে।

লেবীয় 6:23

আর যাজকের প্রত্যেক ভক্ষ্য-নৈবেদ্য সম্পূর্ণরূপে দগ্ধ করিতে হইবে; তাহার কিছু খাইতে হইবে না।

লেবীয় 6:30

কিন্তু পবিত্র স্থানে প্রায়শ্চিত্ত করিতে যে কোন পাপার্থক বলির রক্ত সমাগম-তাম্বুর ভিতরে আনীত হইবে, তাহা ভোজন করিতে হইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।

লেবীয় 8:17

আর তিনি চর্ম্ম, মাংস ও গোময়শুদ্ধ গোবৎসটী লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

মথি 27:31

আর তাঁহাকে বিদ্রূপ করিবার পর বস্ত্রখানি খুলিয়া ফেলিয়া তাহারা আবার তাঁহার নিজের বস্ত্র পরাইয়া দিল, এবং তাঁহাকে ক্রুশে দিবার জন্য লইয়া চলিল।

ইব্রীয় 13:11

কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহাররূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া যায়।

Interlinear

Choose Theme