আমরা মিস্রীয়দের কাছে করযোড় করিয়াছি, অশূরীয়দের কাছেও করিয়াছি, খাদ্যে তৃপ্ত হইবার জন্য।
Cross references
তখন অব্রাহাম আপন দাসকে, তাঁহার সমস্ত বিষয়ের অধ্যক্ষ, গৃহের প্রাচীনকে কহিলেন, বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নীচে হস্ত দেও;
যেহূ তথা হইতে প্রস্থান করিলে রেখবের পুত্র যিহোনাদবের সহিত তাঁহার দেখা হইল; তিনি তাঁহারই কাছে আসিতেছিলেন। যেহূ তাঁহাকে মঙ্গলবাদ করিয়া কহিলেন, তোমার প্রতি আমার মন যেমন, তেমনি কি তোমার মন সরল? যিহোনাদব কহিলেন, সরল। যদি তাহা হয়, তবে আমাকে হস্ত দেও। পরে তিনি তাঁহাকে হস্ত দিলে যেহূ তাঁহাকে আপনার কাছে রথে চড়াইলেন।
সদাপ্রভু কহেন, ধিক্ সেই বিদ্রোহী সন্তানগণকে, যাহারা মন্ত্রণা সাধন করে, কিন্তু আমা হইতে নয়, এবং সন্ধি করে, কিন্তু আমার আত্মার আবেশে নয়, উদ্দেশ্য এই, যেন পাপের উপরে পাপ করিতে পারে।
ধিক্ তাহাদিগকে, যাহারা সাহায্যের জন্য মিসরে নামিয়া যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহিগণ অতি বলবান বলিয়া তাহাদের উপরে নির্ভর করে, কিন্তু ইস্রায়েলের পবিত্রতমের দিকে চাহে না, এবং সদাপ্রভুর অন্বেষণ করে না।
আর তুমি তৈল মাখিয়া রাজার নিকটে গমন করিয়াছিলে, প্রচুর সুগন্ধিদ্রব্য ব্যবহার করিয়াছিলে, দূরদেশে আপন দূতগণকে প্রেরণ করিয়াছিলে, এবং পাতাল পর্য্যন্ত আপনাকে অবনত করিয়াছিলে।
এখন শীহোর নদীর জল পান করিতে মিসরের পথে কেন যাইতেছ? অথবা ফরাৎ নদীর জল পান করিতে অশূরের পথে কেন যাইতেছ?
তুমি আপন পথ পরিবর্ত্তন করিতে কেন এত ঘুরিয়া বেড়াও? অশূরের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিলে, মিসরের বিষয়েও তদ্রূপ লজ্জিত হইবে।
আর আমি যিহূদার অবশিষ্টাংশকে, অর্থাৎ যাহারা মিসর দেশে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুখ হইয়াছে, তাহাদিগকে ধরিব; তাহারা সকলে বিনষ্ট হইবে, মিসর দেশেই পতিত হইবে; তাহারা খড়্গ ও দুর্ভিক্ষ দ্বারা বিনষ্ট হইবে; ক্ষুদ্র ও মহান্ সকলে খড়্গে ও দুর্ভিক্ষে মারা পড়িবে, এবং অভিসম্পাত, বিস্ময়, শাপ ও টিটকারির পাত্র হইবে।
তাহার চারিদিকে সিংহনাদ কর—সে হাতযোড় করিয়াছে, তাহার ভিত্তি সকল পতিত, তাহার প্রাচীর সকল উৎপাটিত হইয়াছে; কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণ; তোমরা উহার প্রতিশোধ লও; সে যেমন করিয়াছে, তাহার প্রতি তদ্রূপ কর।
এখনও আমাদের চক্ষু ক্ষীণ হইয়া পড়িতেছে, মিথ্যা সাহায্যের প্রত্যাশায়; আমরা অপেক্ষা করিতে করিতে এমন জাতির অপেক্ষায় রহিয়াছি, যে রক্ষা করিতে পারে না।
সে ত শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে; হাঁ, দেখ, হাত যোড় করিবার পরেও সে এই সকল কার্য্য করিয়াছে, সে রক্ষা পাইবে না।
যখন ইফ্রয়িম আপন রোগ ও যিহূদা আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রয়িম অশূরের কাছে গমন করিল, ও বিবাদ-রাজের নিকটে লোক পাঠাইল; কিন্তু সে তোমাদিগকে সুস্থ করিতে পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না।
হাঁ, ইফ্রয়িম অবোধ কপোতের ন্যায় হইয়াছে, সে বুদ্ধিহীন, লোকেরা মিসরকে আহ্বান করে, অশূরে গমন করে।
তাহারা সদাপ্রভুর দেশে বাস করিবে না; কিন্তু ইফ্রয়িম মিসরে ফিরিয়া যাইবে, আর তাহারা অশূরে অশুচি দ্রব্য ভোজন করিবে।
ইফ্রয়িম মিথ্যাকথায় ও ইস্রায়েলকুল ছলনায় আমাকে বেষ্টন করে; এবং যিহূদা এখনও ঈশ্বরের কাছে, বিশ্বস্ত পবিত্রতমের কাছে, চঞ্চল । ইফ্রয়িম বায়ু ভক্ষণ করে ও পূর্ব্বীয় বায়ুর পশ্চাতে দৌড়িয়া যায়; সে সমস্ত দিন মিথ্যাকথা ও উপদ্রব বৃদ্ধি করে, তাহারা অশূরের সহিত নিয়ম স্থির করে, এবং মিসরে তৈল নীত হয়।