Home Bibles নেহেমিয়া 13:1 · বাংলা বাইবেল
নেহেমিয়া 13:1 · বাংলা বাইবেল

সেই দিন লোকদের কর্ণগোচরে মোশির পুস্তক পাঠ করা হইল; তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অম্মোনীয় কিম্বা মোয়াবীয় লোক কখনও ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না;

Cross references

গণনা 22:5

অতএব তিনি বিয়োরের পুত্র বিলিয়মকে ডাকিয়া আনিতে তাহার স্বজাতীয় লোকদের দেশে [ফরাৎ] নদীতীরে অবস্থিত পথোর নগরে দূত পাঠাইয়া তাহাকে কহিলেন, দেখুন, মিসর হইতে এক জাতি বাহির হইয়া আসিয়াছে, দেখুন, তাহারা ভূতল আচ্ছন্ন করিয়া আমার সম্মুখে অবস্থিতি করিতেছে।

দ্বিতীয় বিবরণ 23:3

অম্মোনীয় কিম্বা মোয়াবীয় কেহ সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না; দশম পুরুষ পর্য্যন্ত তাহাদের কেহ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করিতে পাইবে না।

দ্বিতীয় বিবরণ 31:11

কুটীরোৎসব পর্ব্বে, যখন সমস্ত ইস্রায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাঁহার সম্মুখে উপস্থিত হইবে, তৎকালে তুমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তাহাদের কর্ণগোচরে এই ব্যবস্থা পাঠ করিবে।

২ রাজাবলি 23:2

পরে রাজা সদাপ্রভুর গৃহে গেলেন, এবং যিহূদার সমস্ত লোক, সমস্ত যিরূশালেম-নিবাসী, যাজকগণ ও ভাববাদিগণ এবং ক্ষুদ্র ও মহান্‌ সমস্ত প্রজা তাঁহার সহিত গমন করিল; পরে তিনি সদাপ্রভুর গৃহে প্রাপ্ত নিয়মপুস্তকের সমস্ত কথা তাহাদের কর্ণগোচরে পাঠ করিলেন।

নেহেমিয়া 2:10

আর হোরোণীয় সন্‌বল্লট ও অম্মোনীয় দাস টোবিয় যখন সংবাদ পাইল, তখন ইস্রায়েল-সন্তানদের মঙ্গল চেষ্টার জন্য এক জন লোক আসিয়াছে, ইহা বুঝিয়া অতিশয় অসন্তুষ্ট হইল।

নেহেমিয়া 2:19

কিন্তু হোরোণীয় সন্‌বল্লট, অম্মোনীয় দাস টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনিয়া আমাদিগকে বিদ্রূপ ও অবজ্ঞা করিয়া কহিল, তোমরা এ কি কার্য্য করিতে উদ্যত হইলে? তোমরা কি রাজদ্রোহ করিবে?

নেহেমিয়া 4:3

এ সব যে পুড়িয়া গিয়াছে! তখন অম্মোনীয় টোবিয় তাহার পার্শ্বে ছিল; সেও কহিল, উহারা যে গাঁথনি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙ্গিয়া পড়িবে।

নেহেমিয়া 8:2

তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইষ্রা যাজক সমাজের সম্মুখে, স্ত্রী পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে, তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা-পুস্তক আনিলেন।

নেহেমিয়া 8:3

আর জল-দ্বারের সম্মুখস্থ চকে স্ত্রী পুরুষ এবং যত লোক বুঝিতে পারে, তাহাদের নিকটে তিনি প্রাতঃকাল হইতে মধ্যাহ্ন পর্য্যন্ত তাহা পাঠ করিলেন, তাহাতে ব্যবস্থা পুস্তক শ্রবণে সমস্ত লোকের কর্ণ নিবিষ্ট হইল।

নেহেমিয়া 9:3

আর তাহারা আপন আপন স্থানে দাঁড়াইল ও দিনের চতুর্থাংশ পর্য্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক পাঠ করিল, পরে দিনের [আর এক] চতুর্থাংশ পর্য্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার ও প্রণিপাত করিল।

নেহেমিয়া 13:23

আবার সেই সময়ে আমি দেখিলাম, যিহূদিগণের কেহ কেহ অস্‌দোদীয়া, অম্মোনীয়া ও মোয়াবীয়া স্ত্রী গ্রহণ করিয়াছে;

গীতসংহিতা 83:7

গবাল, অম্মোন ও অমালেক, সোর-বাসীদের সহিত পলেষ্টীয়া;

যিশাইয় 15:1

মোয়াব বিষয়ক ভাববাণী। আহা, রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংস হইল; আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর নগর নষ্ট ও ধ্বংস হইল।

যিশাইয় 34:16

তোমরা সদাপ্রভুর পুস্তকে অনুসন্ধান কর, তাহা পাঠ কর, ইহার একেরও অভাব হইবে না, তাহারা কেহ সঙ্গিনীবিহীন থাকিবে না; কেননা আমার মুখ [দ্বারা] তিনিই ইহা আজ্ঞা করিয়াছেন, এবং তিনিই আপন আত্মা দ্বারা তাহাদিগকে সংগ্রহ করিয়াছেন।

যিরমিয় 48:1

মোয়াবের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, হায় হায় নবো! উহা ত উচ্ছিন্ন হইল; কিরিয়াথয়িম লজ্জিত হইল, পরহস্তগত হইল, মিস্‌গব লজ্জিত হইল, উদ্বিগ্ন হইল।

ইজেকিয়েল 25:1

আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,

আমোস 1:13

সদাপ্রভু এই কথা কহেন, অম্মোন-সন্তানদের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহাদের দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীদের উদর বিদীর্ণ করিয়াছিল, যেন আপনাদের সীমা বৃদ্ধি করিতে পারে;

লূক 4:16

আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন, সেই নাসরতে উপস্থিত হইলেন, এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিলেন, ও পাঠ করিতে দাঁড়াইলেন।

লূক 10:26

তিনি তাহাকে কহিলেন, ব্যবস্থায় কি লেখা আছে? কিরূপ পাঠ করিতেছ?

প্রেরিতদের কার্য 13:15

ব্যবস্থা ও ভাববাদি-গ্রন্থের পাঠ সমাপ্ত হইলে সমাজাধ্যক্ষেরা তাঁহাদিগকে বলিয়া পাঠাইলেন, ভ্রাতৃগণ, লোকদের কাছে আপনাদের কোন উপদেশ কথা যদি থাকে, বলুন।

প্রেরিতদের কার্য 15:21

কেননা প্রতি নগরে অতি পূর্ব্বকালাবধি মোশির এমন লোক আছে, যাহারা তাঁহাকে প্রচার করে, প্রতি বিশ্রামবারে সমাজ-গৃহে সমাজ-গৃহে তাঁহার গ্রন্থ পাঠ হইতেছে।’

Interlinear

Choose Theme