Home Bibles বিচারকগণ 3:28 · বাংলা বাইবেল
বিচারকগণ 3:28 · বাংলা বাইবেল

তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ পশ্চাৎ আইস, কেননা সদাপ্রভু তোমাদের শত্রু মোয়াবীয়দিগকে তোমাদের হস্তে সমর্পণ করিয়াছেন। তখন তাহারা তাঁহার পশ্চাতে পশ্চাতে নামিয়া মোয়াবের বিরুদ্ধে যর্দ্দনের পারঘাটা সকল হস্তগত করিল, এক প্রাণীকেও পার হইতে দিল না।

Cross references

যিহোশূয় 2:7

ঐ লোকেরা তাহাদের পশ্চাতে যর্দ্দনের পথে পারঘাটা পর্য্যন্ত দৌড়িয়া গেল; এবং যাহারা তাহাদের পশ্চাতে দৌড়িয়া গেল, সেই লোকেরা বাহির হইবামাত্র নগর-দ্বার বন্ধ হইল।

বিচারকগণ 4:10

পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালিকে ডাকাইলেন; আর দশ সহস্র লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে যাত্রা করিল, এবং দবোরাও তাঁহার সহিত গেলেন।

বিচারকগণ 7:9

আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, উঠ, তুমি নামিয়া শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হস্তে তাহা সমর্পণ করিয়াছি।

বিচারকগণ 7:14

তখন তাহার বন্ধু উত্তর করিল, উহা আর কিছু নয়, ইস্রায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের খড়গ; ঈশ্বর মিদিয়নকে ও সমস্ত শিবিরকে তাহার হস্তে সমর্পণ করিয়াছেন।

বিচারকগণ 7:15

তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্রণিপাত করিলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন, উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন।

বিচারকগণ 7:17

তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মত কর্ম্ম কর; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যেরূপ করিব, তোমরাও সেইরূপ করিবে।

বিচারকগণ 7:24

আর গিদিয়োন পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের সর্ব্বত্র দূত প্রেরণ করিয়া এই কথা কহিলেন, তোমরা মিদিয়নের বিরুদ্ধে নামিয়া আইস, এবং তাহাদের অগ্রে বৈৎ-বারা ও যর্দ্দন পর্য্যন্ত জলাশয় সকল হস্তগত কর। তাহাতে ইফ্রয়িমের সমস্ত লোক সমাহূত হইয়া বৈৎ-বারা ও যর্দ্দন পর্য্যন্ত জলাশয় সকল হস্তগত করিল।

বিচারকগণ 10:11

তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, মিস্রীয়দের হইতে, ইমোরীয়দের হইতে, অম্মোন-সন্তানদের হইতে ও পলেষ্টীয়দের হইতে আমি কি তোমাদিগকে [নিস্তার করি] নাই?

বিচারকগণ 12:5

পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দ্দনের পার ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ইফ্রয়িমীয়?

১ শমূয়েল 17:47

আর সদাপ্রভু খড়্‌গ ও বড়শা দ্বারা নিস্তার করেন না, ইহাও এই সমস্ত সমাজ জানিবে; কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাদিগকে আমাদের হস্তে সমর্পণ করিবেন।

১ রাজাবলি 20:21

পরে ইস্রায়েলের রাজা বাহির হইয়া তাহাদের অশ্ব ও রথ সকল বিনষ্ট করিলেন, এবং মহাসংহারে অরামীয়দিগকে সংহার করিলেন।

Interlinear

Choose Theme