পরে ইস্রায়েলের রাজা বাহির হইয়া তাহাদের অশ্ব ও রথ সকল বিনষ্ট করিলেন, এবং মহাসংহারে অরামীয়দিগকে সংহার করিলেন।
Cross references
পরে যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণ তাহাদের সর্ব্বনাশ পর্য্যন্ত মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন, উহাদের কতিপয় মাত্র অবশিষ্ট লোক পলাইয়া প্রাচীর-বেষ্টিত কোন কোন নগরে প্রবেশ করিল।
তিনি তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ পশ্চাৎ আইস, কেননা সদাপ্রভু তোমাদের শত্রু মোয়াবীয়দিগকে তোমাদের হস্তে সমর্পণ করিয়াছেন। তখন তাহারা তাঁহার পশ্চাতে পশ্চাতে নামিয়া মোয়াবের বিরুদ্ধে যর্দ্দনের পারঘাটা সকল হস্তগত করিল, এক প্রাণীকেও পার হইতে দিল না।
পরে নপ্তালি, আশের ও সমস্ত মনঃশি হইতে ইস্রায়েলের লোকেরা সমাহূত হইয়া মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল।
তাহাতে তিনি অরোয়ের অবধি মিন্নীতের নিকট পর্য্যন্ত বিংশতি নগরে এবং আবেল-করামীম পর্য্যন্ত অতি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন। এইরূপে অম্মোন-সন্তানগণ ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে নত হইল।
আর শৌল ও তাঁহার সঙ্গী সমস্ত লোক সমাগত হইয়া যুদ্ধে গমন করিলেন; আর দেখ, প্রত্যেক জনের খড়্গ তাহার বন্ধুর প্রতিকূল হওয়াতে অতিশয় কোলাহল হইতেছিল।
আর ইস্রায়েলের ও যিহূদার লোকেরা উঠিয়া জয়ধ্বনি করিল, এবং গয় পর্য্যন্ত ও ইক্রোণের দ্বার পর্য্যন্ত পলেষ্টীয়দের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; তাহাতে পলেষ্টীয়দের আহতগণ শারয়িমের পথে গাৎ ও ইক্রোণ পর্য্যন্ত পড়িল।
পরে পুনর্ব্বার যুদ্ধ উপস্থিত হইলে দায়ূদ বাহির হইয়া পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন, তিনি মহাসংহারে তাহাদিগকে সংহার করিলেন, এবং তাহারা তাঁহার সম্মুখ হইতে পলায়ন করিল।
আর সদাপ্রভুর দৃষ্টিতে এটী অতি ক্ষুদ্র বিষয়, তিনি মোয়াবকেও তোমাদের হস্তে সমর্পণ করিবেন।
পরে তাহারা ইস্রায়েলের শিবিরে উপস্থিত হইলে ইস্রায়েলীয়েরা উঠিয়া মোয়াবীয়দিগকে আঘাত করিল, তাহাতে উহারা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং তাহারা মোয়াবীয়দিগকে আঘাত করিতে করিতে অগ্রসর হইয়া উহাদের দেশে প্রবেশ করিল।