Home Bibles বিচারকগণ 18:25 · বাংলা বাইবেল
বিচারকগণ 18:25 · বাংলা বাইবেল

দান-সন্তানগণ তাহাকে কহিল, আমাদের মধ্যে যেন তোমার রব শুনা না যায়; পাছে গোঁয়ারেরা তোমাদের উপর পড়ে, এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।

Cross references

১ শমূয়েল 30:6

তখন দায়ূদ অতিশয় ব্যাকুল হইলেন, কারণ প্রত্যেক জনের মন আপন আপন পুত্র কন্যার জন্য শোকাকুল হওয়াতে লোকেরা দায়ূদকে প্রস্তরাঘাত করিবার কথা কহিতে লাগিল; তথাপি দায়ূদ আপন ঈশ্বর সদাপ্রভুতে আপনাকে সবল করিলেন।

২ শমূয়েল 17:8

হূশয় আরও কহিলেন, আপনি আপন পিতাকে ও তাঁহার লোকদিগকে জানেন, তাঁহারা বীর ও তিক্তপ্রাণ এবং মাঠের হৃতবৎসা ভল্লুকীর তুল্য, আর আপনার পিতা যোদ্ধা; তিনি লোকদের সহিত রাত্রি যাপন করিবেন না।

ইয়োব 3:5

অন্ধকার ও মৃত্যুচ্ছায়া তাহাকে আদায় করুক, মেঘ তাহাকে আচ্ছন্ন করুক, যাহা কিছু দিন অন্ধকার করে, তাহা তাহাকে ত্রাসযুক্ত করুক।

ইয়োব 27:2

বলিলেন, জীবন্ত ঈশ্বরের দিব্য—যিনি আমার বিচার অগ্রাহ্য করিয়াছেন, সর্ব্বশক্তিমানের দিব্য—যিনি আমার প্রাণ তিক্ত করিয়াছেন,

Interlinear

Choose Theme