Home Bibles বিচারকগণ 17:10 · বাংলা বাইবেল
বিচারকগণ 17:10 · বাংলা বাইবেল

মীখা তাহাকে কহিল, তুমি আমার এখানে থাক, আমার পিতা ও পুরোহিত হও, আমি বৎসরে তোমাকে দশটী রৌপ্য মুদ্রা, এক যোড়া বস্ত্র ও তোমার খাদ্য দ্রব্য দিব। তাহাতে সেই লেবীয় ভিতরে গেল।

Cross references

আদিপুস্তক 45:8

অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন, এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁহার সমস্ত বাটীর প্রভু ও সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্ত্তা করিয়াছেন।

বিচারকগণ 17:11

সেই লেবীয় তাহার সেখানে থাকিতে সম্মত হইল; আর এই যুবক তাহার এক পুত্রের ন্যায় হইল।

বিচারকগণ 18:4

সে তাহাদিগকে কহিল, মীখা আমার প্রতি এই এই প্রকার ব্যবহার করিয়াছেন, তিনি আমাকে বেতন দিতেছেন, আর আমি তাঁহার পুরোহিত হইয়াছি।

বিচারকগণ 18:19

তাহারা উত্তর করিল, চুপ কর, মুখে হাত দিয়া আমাদের সঙ্গে সঙ্গে চল, এবং আমাদের পিতা ও পুরোহিত হও। তোমার পক্ষে কোনটা ভাল, এক জনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের এক বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া?

১ শমূয়েল 2:36

আর তোমার কুলের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন এক রৌপ্যমুদ্রা ও এক খণ্ড রুটীর নিমিত্ত তাহার কাছে প্রণিপাত করিতে আসিবে, আর বলিবে, বিনয় করি, আমি যাহাতে এক খণ্ড রুটী খাইতে পাই, সে জন্য একটী যাজকের পদে আমাকে নিযুক্ত করুন।

২ রাজাবলি 2:12

আর ইলীশায় তাহা দেখিলেন, এবং উচ্চৈঃস্বরে বলিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে ইস্রায়েলের রথসমূহ ও তাহার অশ্বারোহিগণ। পরে তিনি তাঁহাকে আর দেখিতে পাইলেন না; তখন আপন বস্ত্র ধরিয়া ছিঁড়িয়া দুই খানা করিলেন।

২ রাজাবলি 6:21

আর ইস্রায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলীশায়কে কহিলেন, হে পিতা, মারিব? মারিব? ইলীশায় কহিলেন, মারিও না।

২ রাজাবলি 8:8

তখন রাজা হসায়েলকে কহিলেন, তুমি উপহার সঙ্গে লইয়া ঈশ্বরের লোকের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং তাঁহার দ্বারা সদাপ্রভুকে জিজ্ঞাসা কর, এই পীড়াতে আমি কি বাঁচিব?

২ রাজাবলি 13:14

ইলীশায় পীড়িত হইলেন, সেই পীড়াতেই তাঁহার মৃত্যু হয়; আর ইস্রায়েল-রাজ যোয়াশ তাঁহার নিকটে গিয়া তাঁহার মুখের উপরে [হেঁট হইয়া] রোদন করিয়া কহিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইস্রায়েলের রথসমূহ ও অশ্বারোহিগণ।

ইয়োব 29:16

আমি দরিদ্রগণের পিতা ছিলাম; যাহাকে না জানিতাম, তাহারও বিচারের তদন্ত করিতাম;

যিশাইয় 22:21

আর তোমার পরিচ্ছদ তাহাকে পরিধান করাইব, তোমার পটুকা দিয়া তাহাকে বলবান করিব, ও তোমার কর্ত্তৃত্ব তাহার হস্তে সমর্পণ করিব; সে যিরূশালেম-নিবাসীদের ও যিহূদা-কুলের পিতা হইবে।

ইজেকিয়েল 13:19

তোমরা ত দুই এক মুষ্টি যব বা দুই এক খণ্ড রুটীর জন্য আমার প্রজাদের মধ্যে আমাকে অপবিত্র করিয়াছ, ফলতঃ যে সকল প্রাণী বধের যোগ্য নয়, তাহাদিগকে বধ করিবার জন্য, ও যে সকল প্রাণী বাঁচিবার যোগ্য নয়, তাহাদিগকে বাঁচাইবার জন্য, তোমরা আমার সেই প্রজাদিগকে মিথ্যাকথা বলিয়া থাক, যাহারা মিথ্যাকথা শুনিয়া থাকে।

মথি 26:15

আমাকে কি দিতে চান, বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে ত্রিশ রৌপ্যখণ্ড তৌল করিয়া দিল।

যোহন 12:6

সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল, তাহা নয়; কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলী থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত, তাহা হরণ করিত।

১ তীমথিয় 6:10

কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল; তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কন্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে।

১ পিতর 5:2

তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তাহা পালন কর; অধ্যক্ষের কার্য্য কর, আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্ব্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুকভাবে কর;

Interlinear

Choose Theme