Home Bibles ইয়োব 29:16 · বাংলা বাইবেল
ইয়োব 29:16 · বাংলা বাইবেল

আমি দরিদ্রগণের পিতা ছিলাম; যাহাকে না জানিতাম, তাহারও বিচারের তদন্ত করিতাম;

Cross references

আদিপুস্তক 39:19

তাঁহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেল যে, ‘তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে’, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন।

যাত্রাপুস্তক 18:26

তাঁহারা সকল সময়ে লোকদের বিচার করিতেন; কঠিন বিচার সকল মোশির কাছে আনিতেন, কিন্তু ক্ষুদ্র কথা সকলের বিচার আপনারাই করিতেন।

দ্বিতীয় বিবরণ 13:14

তবে তুমি জিজ্ঞাসা করিবে, অনুসন্ধান করিবে, ও যত্নপূর্ব্বক প্রশ্ন করিবে; আর দেখ, তোমার মধ্যে ঈদৃশ ঘৃণার্হ দুষ্কর্ম্ম হইয়াছে,

দ্বিতীয় বিবরণ 17:8

রক্তপাতের কিম্বা বিরোধের কিম্বা আঘাতের বিষয়ে দুই জনের বিবাদ তোমার কোন নগর-দ্বারে উপস্থিত হইলে যদি তাহার বিচার তোমার পক্ষে অতি কঠিন হয়, তবে তুমি উঠিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে;

২ শমূয়েল 14:8

তখন রাজা স্ত্রীলোকটীকে কহিলেন, তুমি ঘরে যাও, আমি তোমার বিষয়ে আজ্ঞা দিব।

১ রাজাবলি 3:16

সেই সময়ে দুইটী স্ত্রীলোক—তাহারা বেশ্যা—রাজার নিকটে আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইল।

এস্থার 2:7

মর্দখয় আপন পিতৃব্যের কন্যা হদসাকে অর্থাৎ ইষ্টেরকে প্রতিপালন করিতেন; কারণ তাঁহার পিতা কি মাতা ছিল না। সেই কন্যা সুন্দরী ও রূপবতী ছিলেন; তাঁহার পিতামাতা মরিলে পর মর্দখয় তাঁহাকে পোষ্যপুত্রী করিয়াছিলেন।

ইয়োব 24:4

তাহারা দরিদ্রদিগকে পথ হইতে তাড়াইয়া দেয়; দেশের দীনহীনেরা একেবারে লুকাইয়া থাকে।

ইয়োব 30:25

আমি বিপদগ্রস্তের নিমিত্ত কি কাঁদিতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হইতাম না?

ইয়োব 31:18

(বস্তুতঃ আমার বাল্যাবধি সে যেমন পিতার কাছে, তেমনি আমার কাছে মানুষ হইত, আজন্মকাল আমি বিধবার উপকার করিয়াছি;)

ইয়োব 31:31

আমার তাম্বুর লোকে কি বলিত না, কোন্‌ ব্যক্তি উহার দত্ত মাংসে তৃপ্ত হয় নাই?

ইয়োব 31:32

বিদেশী পথে রাত্রি যাপন করিত না, পথিকদের জন্য আমি দ্বার খুলিয়া রাখিতাম।

গীতসংহিতা 68:5

ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্ত্তা।

হিতোপদেশ 25:2

বিষয় গোপন করা ঈশ্বরের গৌরব, বিষয়ের অনুসন্ধান করা রাজগণের গৌরব।

হিতোপদেশ 29:7

ধার্ম্মিক দীনহীন লোকদের বিচার বুঝে; দুষ্ট লোক জ্ঞান বুঝে না।

ইফিষীয় 5:1

অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও।

যাকোব 1:27

ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম।

Interlinear

Choose Theme