আর ইস্রায়েল-সন্তানগণ যিহোশূয়ের আজ্ঞানুসারে কর্ম্ম করিল, সদাপ্রভু যিহোশূয়কে যেমন বলিয়াছিলেন, তেমনি ইস্রায়েল-সন্তানগণের বংশ-সংখ্যানুসারে যর্দ্দনের মধ্য হইতে বারোখানি প্রস্তর তুলিয়া লইল; এবং আপনাদের সঙ্গে পারে রাত্রি যাপনের স্থানে লইয়া গিয়া সেখানে রাখিল।
Cross references
পরে ইস্রায়েল-সন্তানেরা গিয়া, সদাপ্রভু মোশি ও হারোণকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, সেইরূপ করিল।
পরে মোশি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন, এবং প্রত্যূষে উঠিয়া পর্ব্বতের তলে এক যজ্ঞবেদি ও ইস্রায়েলের দ্বাদশ বংশানুসারে দ্বাদশ স্তম্ভ নির্ম্মাণ করিলেন।
তাহারা যিহোশূয়কে উত্তর করিল, আপনি আমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছেন, সে সকল আমরা করিব; আপনি আমাদিগকে যে কোন স্থানে পাঠাইবেন, সেইখানে আমরা যাইব।
তোমরা এক এক বংশের মধ্য হইতে এক এক জন, এইরূপে লোকদের বারো জনকে গ্রহণ কর,
আর তাহারা যে বারোখানি প্রস্তর যর্দ্দন হইতে আনিয়াছিল, সে সকল যিহোশূয় গিল্গলে স্থাপন করিলেন।