Home Bibles যিহোশূয় 4:2 · বাংলা বাইবেল
যিহোশূয় 4:2 · বাংলা বাইবেল

তোমরা এক এক বংশের মধ্য হইতে এক এক জন, এইরূপে লোকদের বারো জনকে গ্রহণ কর,

Cross references

গণনা 1:4

আর প্রত্যেক বংশ হইতে এক এক জন, আপন আপন পিতৃকুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হইবে।

গণনা 13:2

আমি ইস্রায়েল-সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ কর; তাহাদের স্ব স্ব পিতৃকুল সম্পর্কীয় এক এক বংশের মধ্যে এক এক জন অধ্যক্ষকে প্রেরণ কর।

গণনা 34:18

আর তোমরা প্রত্যেক বংশ হইতে এক এক জন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ করিবে।

দ্বিতীয় বিবরণ 1:23

তখন আমি সে কথায় সন্তুষ্ট হইয়া তোমাদের প্রত্যেক বংশ হইতে এক এক জন করিয়া বারো জনকে গ্রহণ করিলাম।

যিহোশূয় 3:12

এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক এক জন, এইরূপে বারো বংশ হইতে বারো জনকে গ্রহণ কর।

১ রাজাবলি 18:31

কারণ ‘তোমার নাম ইস্রায়েল হইবে, ‘ ইহা বলিয়া সদাপ্রভুর বাক্য যে যাকোবের কাছে উপস্থিত হইয়াছিল, তাঁহার সন্তানদের বংশ-সংখ্যানুসারে এলিয় বারোখানা প্রস্তর গ্রহণ করিলেন।

মথি 10:1

পরে তিনি আপনার বারো জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাঁহাদিগকে অশুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাঁহারা তাহাদিগকে ছাড়াইতে, এবং সর্ব্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন।

Interlinear

Choose Theme