আমি ইস্রায়েল-সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ কর; তাহাদের স্ব স্ব পিতৃকুল সম্পর্কীয় এক এক বংশের মধ্যে এক এক জন অধ্যক্ষকে প্রেরণ কর।
Cross references
ফলতঃ মোশি সমস্ত ইস্রায়েল হইতে কার্য্যদক্ষ পুরুষদিগকে মনোনীত করিয়া লোকদের উপরে প্রধান, অর্থাৎ সহস্রপতি, শতপতি, পঞ্চাশৎপতি ও দশপতি করিয়া নিযুক্ত করিলেন।
আর প্রত্যেক বংশ হইতে এক এক জন, আপন আপন পিতৃকুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হইবে।
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি যাহাদিগকে লোকদের প্রাচীন ও অধ্যক্ষ বলিয়া জান, ইস্রায়েলের এমন সত্তর জন প্রাচীন লোককে আমার কাছে সংগ্রহ কর; তাহাদিগকে সমাগম-তাম্বুর নিকটে আন; তাহারা তোমার সহিত সেই স্থানে দাঁড়াইবে।
মোশি যাঁহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, সেই লোকদের নাম এই। আর মোশি নূনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন।
তোমাদের পিতারা, যখন আমি দেশ দেখিতে কাদেশ-বর্ণেয় হইতে তাহাদিগকে পাঠাইয়াছিলাম, তখন তাহাই করিয়াছিল;
আর তোমরা প্রত্যেক বংশ হইতে এক এক জন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ করিবে।
তাই আমি তোমাদের বংশসমূহের প্রধান, জ্ঞানবান্ ও পরিচিত লোকদিগকে গ্রহণ করিয়া তোমাদের উপরে প্রধান, তোমাদের বংশানুসারে সহস্রপতি, শতপতি পঞ্চাশৎপতি, দশপতি ও কর্ম্মচারী করিয়া নিযুক্ত করিলাম।
তখন তোমরা সকলে আমার নিকটে আসিয়া কহিলে, অগ্রে আমরা সে স্থানে লোক পাঠাই; তাহারা আমাদের জন্য দেশ অনুসন্ধান করুক, এবং আমাদিগকে কোন্ পথ দিয়া উঠিয়া যাইতে হইবে, ও কোন্ কোন্ নগরে উপস্থিত হইতে হইবে, তাহার সংবাদ লইয়া আইসুক।
আর নূনের পুত্র যিহোশূয় শিটীম হইতে দুই জন চরকে গোপনে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও যিরীহো নগর নিরীক্ষণ কর। তখন তাহারা গিয়া রাহব নাম্নী এক বেশ্যার গৃহে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল।
এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক এক জন, এইরূপে বারো বংশ হইতে বারো জনকে গ্রহণ কর।